নিজস্ব প্রতিবেদকঃ বরিশাল জেলার উজিরপুর উপজেলার হারতায় একের পর এক সরকারি পানি উন্নয়ন বোর্ডের জমি দখল করে  পাকা দোকান ঘর নির্মাণ করছে ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ ফিরোজ হাওলাদার। স্থানীয় সুত্রে জানা যায়, হারতা-রাজাপুর ব্রীজ সম্মুখে সন্ধ্যা নদীর শাখা  কচা নদীর তীরে পানি উন্নয়ন বোর্ডের জমি জোরপূর্বক দখল করে পাকা ব্যবসা প্রতিষ্ঠান নির্মাণ করছে প্রভাবশালী ফিরোজ হাওলাদার। এতে  করে দলীয় ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে বলে অভিযোগ এলাকাবাসীর।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অভিযোগ করে বলেন,হারতা ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ ফিরোজ হাওলাদার দলের নাম ভাঙিয়ে সরকারি আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে অবৈধভাবে গড়েছেন অঢেল সম্পদ এবং একের পর এক দখল করে নিচ্ছেন সরকারি খাস জমি,পানি উন্নয়ন বোর্ডের জমি ও ভূমিহীনদের জমি।
হারতায় জমি দখল বানিজ্যে শীর্ষে ফিরোজ হাওলাদার। ভয়ে মুখ খুলতে সাহস পাচ্ছে না সাধারণরা। সে এলাকায় মূর্তিমান আতঙ্ক আর ভূমিদস্যু হিসেবে পরিচিতি লাভ করেছেন।
এ ব্যপারে অভিযুক্ত হারতা ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ ফিরোজ হাওলাদার জানান,বহুতল ভবন নির্মাণ করিনি। তবে আমার দলিলকৃত জমিতে  নীচে পাকা করে ব্যবসা প্রতিষ্ঠান নির্মাণ করছি বলে বিষয়টি এড়িয়ে যান। উজিরপুর উপজেলা সহকারী কমিশনার ভূমি মহেশ্বর মন্ডল জানান,তদন্ত সাপেক্ষ পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলী সুজা জানান, সরকারি সম্পত্তি দখল করা আইন সম্মত নয়। জড়িতরা পাড় পাবে না।