চরফ্যাশন(ভোলা ) প্রতিনিধি: “রুপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে সারা দেশের মতো ভোলার চরফ্যাশনে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে আলোচনা সভা ও মৎস্য খাতে বিশেষ অবদানের জন্য গুণীজনদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

 

১৬ আগস্ট ২০২৬ রবিবার উপজেলা প্রশাসন ও সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের যৌথ উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চরফ্যাশন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুমানা আফরোজ।

 

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন উপজেলা মৎস্য কর্মকর্তা জয়ন্ত কুমার অপু, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) এমাদুল হোসেন।

 

অনুষ্ঠানে স্থানীয় রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ, প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আমন্ত্রিত অতিথিদের মধ্যে বক্তব্য ও উপস্থিতি নিশ্চিত করেন চরফ্যাশন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোতাহার হোসেন আলমগীর মালতীয়া, ভোলা জেলা বিএনপির সদস্য ও উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি হেলাল উদ্দিন টিপু, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আশরাফুল রহমান দিপু ফরাজি প্রমুখ।

 

এ ছাড়া উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ চরফ্যাশন শাখার সাধারণ সম্পাদক মাওলানা আব্বাস উদ্দিন, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক সফিউল্লাহ সফি, চরফ্যাশন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মো. নুরনবী, চরফ্যাশন উপজেলা শ্রমিক দলের সভাপতি মীর আবুল কালাম আজাদ, উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি আমজাদ হোসেন সোহাগ এবং সাধারণ সম্পাদক আব্বাস কাজী।

 

সভায় উপজেলার বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি, কর্মকর্তারাও অংশ নেন।

 

সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আফরোজ বলেন, দেশের অর্থনৈতিক উন্নয়ন ও প্রোটিনের চাহিদা মেটাতে রূপালি মাছের উৎপাদন বৃদ্ধি ও আধুনিক মৎস্য চাষের কোনো বিকল্প নেই। বক্তারা প্রান্তিক মৎস্যজীবীদের সুরক্ষা ও মৎস্য সম্পদ রক্ষায় সরকারি উদ্যোগের পাশাপাশি সর্বস্তরের সামাজিক অংশগ্রহণের ওপর গুরুত্বারোপ করেন। আলোচনা সভা শেষে উপজেলার সফল মৎস্যচাষী ও ক্ষেত্র বিশেষে অবদানের জন্য নির্বাচিতদের হাতে সম্মাননা স্মারক ও পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।

 

এর আগে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালী শেষ করে উপজেলা পরিষদ পুকুরে কার্প জাতীয় মাছের পোনা অবমুক্ত করা হয়।