নিজস্ব প্রতিবেদক, বরিশাল: পিরোজপুরের ভাণ্ডারিয়ায় বাড়িতে সিঁদ কেটে প্রবেশ করে এক নারীকে ছুরিকাঘাতের ঘটনায় মো. মাসুদ হাওলাদার (৩০) নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় ডাকাতির কাজে ব্যবহৃত একটি ছুরি, একটি হেড টর্চ লাইট ও একটি শাবল জব্দ করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার (১৮ আগস্ট) রাত ২টা ৪৫ মিনিটের দিকে ভাণ্ডারিয়া উপজেলার তেলিখালী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে অঞ্জলি রানীর বাড়িতে সিঁদ কেটে কয়েকজন ঘরে প্রবেশ করে। এ সময় অঞ্জলি রানীকে ছুরি দিয়ে আঘাত করা হয়।

ঘটনার পর স্থানীয়দের সহায়তায় পুলিশ মো. মাসুদ হাওলাদারকে আটক করে। তিনি তেলিখালী এলাকার বাসিন্দা। পুলিশ জানায়, ঘটনাস্থল থেকে ডাকাতির কাজে ব্যবহৃত একটি ছুরি, একটি হেড টর্চ লাইট ও একটি শাবল জব্দ করা হয়েছে। এ ঘটনায় মাসুদ হাওলাদারের বিরুদ্ধে ডাকাতির মামলা করা হয়েছে।