নিজস্ব প্রতিবেদক: বরিশালের আঞ্চলিক পত্রিকার বার্তা সম্পাদকদের সংগঠন ‘বার্তা সম্পাদক ফোরাম-বরিশালের’ পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার বেলা ১১টায় বরিশাল প্রেসক্লাবের হলরুমে সংগঠনের বিশেষ সাধারণ সভায় সদস্যদের কণ্ঠভোটে নতুন কমিটি ঘোষণা হয়।

বরিশাল প্রতিদিনের বার্তা সম্পাদক বেলায়েত বাবলুকে সভাপতি ও দৈনিক মতবাদের বার্তা সম্পাদক খান রুবেলকে সাধারণ সম্পাদক এবং দৈনিক বাংলাদেশ বাণীর ফাহিম ফিরোজকে সাংগঠনিক সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট এক বছর মেয়াদী কমিটি ঘোষণা করেন সংগঠনের প্রতিষ্ঠাতা আহ্বায়ক জিয়া শাহিন।

সংগঠনের আহ্বাক জিয়া শাহিনের সভাপতিত্বে বিশেষ সাধারণ সভায় অতিথি হিসেবে বক্তব্য দেন, সিনিয়র সাংবাদিক এমএম আমজাদ হোসাইন ও বরিশাল প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি জাকির হোসেন।

সদ্য বিদায়ী আহ্বায়ক কমিটির নির্বাহী সদস্য বেলায়েত বাবলুর সঞ্চলনায় অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন সদস্যসচিব খান রুবেল। এছাড়াও উন্মুক্ত আলোচনায় সংগঠনের উন্নয়নে বিভিন্ন দিক তুলে ধরেন সদস্যরা।

বক্তারা বলেন, একটি সংবাদমাধ্যমের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন বার্তা সম্পাদক। সংবাদ যাচাই-বাছাই, বস্তুনিষ্ঠতা ও নিরপেক্ষতা নিশ্চিতের পাশাপাশি সাংবাদিকতার নীতিমালা অনুসরণ করে দায়িত্ব পালন করতে হবে।

তারা বলেন, ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে গিয়ে পেশাগত ঐক্য ও পারস্পরিক সহযোগিতার মাধ্যমে সাংবাদিকদের অধিকার ও মর্যাদা রক্ষায় কাজ করতে হবে। একই সঙ্গে প্রযুক্তির দ্রুত পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে সাংবাদিকদের নিজেদের দক্ষতা বাড়াতে হবে। বিশেষ করে সংবাদ যাচাই, তথ্যের সত্যতা নিশ্চিত করা এবং দায়িত্বশীলতার সঙ্গে সংবাদ প্রকাশের ক্ষেত্রে বার্তা সম্পাদকদের আরও সতর্ক ও পেশাদার হওয়ার আহ্বান জানান তারা।

পরে সাধারণ সভার দ্বিতীয় অধিবেশনে সংগঠনের নতুন এবং পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেন সভার সভাপতি জিয়া শাহীন।

কমিটির অন্যান্য পদে রয়েছেন, সহ-সভাপতি আমিনুল শাহিন (আজকের বরিশাল), কে.এম. নয়ন (বরিশালের আজকাল) ও আসাদুজ্জামান মুরাদ (বরিশাল মুখপত্র)। যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ বাবু (আজকের বার্তা) ও প্রিন্স তালুকদার (দৈনিক দক্ষিণাঞ্চল)।

সহ-সাংগঠনিক আহমেদ বায়েজিদ (আমাদের বরিশাল), কোষাধ্যক্ষ লিটন বায়েজিদ (ভোরের অঙ্গীকার), তথ্যপ্রযুক্তি সম্পাদক তানজিমুন ইসলাম রিশাদ (আজকের সুন্দরবন), সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক আল আমিন গাজী (আজকের সময়ের বার্তা), ক্রীড়া সম্পাদক আরিফ হোসেন (দৈনিক কলামের কন্ঠ), দপ্তর সম্পাদক এম.আর শুভ (দৈনিক সত্য সংবাদ), সহ-দপ্তর সম্পাদক মুরাদ হোসাইন (দৈনিক দখিনের কণ্ঠ)।

এছাড়া নির্বাহী সদস্যরা হলেন, জিয়া শাহীন (বরিশাল প্রতিদিন), পথিক মোস্তফা (দৈনিক কীর্তনখোলা), জসিম জিয়া (আজকের পরিবর্তন), জে. খান স্বপন (বরিশালের আজকাল), হুমায়ুন কবির রোকন (দৈনিক মতবাদ), মশিউর মন্টু (ভোরের অঙ্গীকার), রিপন হাওলাদার (দখিনের মুখ) ও এইচ.আর হিরা (দৈনিক হিরন্ময়)।