সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী, প্রতিনিধি: পটুয়াখালীর রাঙ্গাবালীতে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে মোসাঃ পলাশী বেগম(৩০) নামের এক গৃহবধূকে বেধড়ক মারধর, শ্লীলতাহানি ও জোরপূর্বক জমি চাষ করার অভিযোগ উঠেছে।

গত ৩রা সেপ্টেম্বর বেলা সারে ১১ টার দিকে উপজেলার রাঙ্গাবালী সদর ইউনিয়নের ৬ নম্বর ওয়াডের জুগির হাওলা গ্রামের মাতব্বর বাড়িতে এ ঘটনা ঘটে ।এ ঘটনায় ভুক্তভোগী গৃহবধূ রাঙ্গাবালী থানায় লিখিত অভিযোগ দায়ের করবেন বলে জানান।

আহত পলাশী বেগমের স্বামী জাফর মাতব্বর জানান, আমার বাড়ির পশ্চিম পাশে রেকর্ডীয় জমিতে জোরপূর্বক আমাদের একই ইউনিয়নের ৮ নম্বর ওয়াডের ইসমাইল খার ছেলে জাফর খা ও তার স্ত্রী একত্রিত হয়ে আমার স্ত্রীকে মারধর করে।

পরে আমার স্ত্রীর ডাক চিৎকারে এলাকাবাসী এসে পড়লে মারধর করে পালিয়ে যান। পরে এলাকাবাসী আমার স্ত্রীকে রাঙ্গাবালীতে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য গলাচিপা হাসপাতালে নিয়ে আসে।

গলাচিপা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডাক্তার মেজবাহ উদ্দিন বলেন, আমার চিকিৎসাধীনে আহত পলাশী বেগম দ্বিতীয় তলায় পাঁচ নম্বর বেডে ভর্তি আছে। সম্পত্তি সূত্রে প্রাপ্ত সামুদাবার মৌজার ৩০৪ খতিয়ানের চারকানি জমির মালিক জাফর মাতব্বর গং ।

বেআইনিভাবে ওই জমিতে চাষ করার জন্য প্রবেশ করে । পলাশী বেগম বাধা দিতে গেলে অভিযুক্ত জাফর খা ও তার স্ত্রী পলাশী বেগমের পরিধেয় বস্ত্র ধরে টানাটানি করে শ্লীলতাহানি ঘটান।

ভুক্তভোগী পরিবার ঘটনাটির সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক আইনগত শাস্তির দাবি জানিয়েছেন। এ বিষয়ে প্রতিপক্ষ জাফর খার কাছে জানতে চাইলে তিনি বলেন, আমরাও আহত হয়েছি।

ইউপি সদস্য সাইদুর মিয়া ঘটনার সত্যতা স্বীকার করেন। ইউপি চেয়ারম্যান সাইদুর রহমান মামুন বলেন, দুপক্ষকে ইউনিয়ন পরিষদে ডেকে মীমাংসার ব্যবস্থা করব। রাঙ্গাবালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জসিম উদ্দিন বলেন,অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।