বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি: বরিশালের বাবুগঞ্জ উপজেলার কেদারপুর ইউনিয়নের মধ্য ভূতেরদিয়া মাধ্যমিক বিদ্যালয়ের নতুন অন্তর্বর্তীকালীন (অ্যাডহক) ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন শিক্ষানুরাগী বেল্লাল হোসেন।
গত ৩ সেপ্টেম্বর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, বরিশালের বিদ্যালয় পরিদর্শক মো. সাইফুর রহমান হাওলাদার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তি অনুযায়ী, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান হিমুকে পদাধিকারবলে সদস্য সচিব করে চার সদস্যবিশিষ্ট অন্তর্বর্তীকালীন (অ্যাডহক) ম্যানেজিং কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। কমিটিতে সভাপতি হিসেবে বেল্লাল হোসেনকে বোর্ড কর্তৃক মনোনীত করা হয়েছে।
এ ছাড়া শিক্ষক সদস্য হিসেবে ইসরাত জাহান এবং অভিভাবক সদস্য হিসেবে মো. আজাদ আহাম্মদ আনছারীকে মনোনয়ন দেওয়া হয়েছে।
মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, বরিশাল সূত্রে জানা গেছে, অনুমোদিত অ্যাডহক কমিটি আগামী ছয় মাস দায়িত্ব পালন করবে। একই সঙ্গে নির্ধারিত সময়ের মধ্যে বিদ্যালয়ের নিয়মিত ম্যানেজিং কমিটি গঠনের কার্যক্রম সম্পন্ন করার নির্দেশনা দেওয়া হয়েছে।