গলাচিপা, পটুয়াখালী, প্রতিনিধি: পটুয়াখালীর গলাচিপায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে সাবেক সেনাসদস্যকে একা পেয়ে মারধর ও টাকা-পয়সা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে।
এ ঘটনায় আহত রেজাউল করিম ওরফে নান্না হাওলাদার ( ৬০)কে উদ্ধার করে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অভিযোগ সূত্রে জানা যায়, গত ৪ সেপ্টেম্বর শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার শ্রীনাথ বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
এ সময় রাব্বি মুন্সীসহ কয়েকজন ব্যক্তি সাবেক সেনাসদস্য রেজাউল করিম ওরফে নান্না হাওলাদারকে একা পেয়ে হামলা চালান বলে অভিযোগ করেন ভুক্তভোগী। হামলায় তিনি গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
চিকিৎসক সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য পটুয়াখালী সদর হাসপাতালে পাঠান কর্তব্যরত চিকিৎসক। এ বিষয়ে আহত রেজাউল করিম নান্না হাওলাদার বলেন, জমা জমি নিয়ে ওদের সাথে বিরোধ, ওরা আমাকে মেরে ফেলতে চেয়েছিল। আল্লাহ আমাকে বাঁচিয়েছে। আমার কাছ থেকে জোরপূর্বক টাকা পয়সা নিয়ে যায়।
আমি প্রশাসনের কাছে ওদের বিরুদ্ধে সঠিক বিচার চাই। এ বিষয়ে গলাচিপা থানায় ওদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করি। যার মামার নাম্বার ১৪।গলাচিপা থানা অফিসার ইনচার্জ ওসি ইমতিয়াজ আহমেদ বলেন, তিনজনের বিরুদ্ধে মামলা হয়েছে আসামি নিকর মন্ডলকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামীদেরকেও গ্রেপ্তার অব্যাহত আছে।