এস এম আলমগীর হোসেন, কলাপাড়াঃ জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের পটুয়াখালী জেলা শাখার উদ্যোগে আগামী ১৯ সেপ্টেম্বর জেলা প্রতিনিধি সম্মেলন উপলক্ষে মহিপুর থানা শাখার আয়োজনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকাল ৮টায় মহিপুর থানা কার্যালয় হামিউসসুন্নাহ মাদ্রাসায় এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ মহিপুর থানা শাখার সভাপতি ও পটুয়াখালী জেলা শাখার সহ-সভাপতি মুফতী ওমর ফারুক শরীফ। সভা সঞ্চালনা করেন মহিপুর থানা শাখার সাধারণ সম্পাদক মাওলানা ফোরকান।
সভায় উপস্থিত ছিলেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি শাইখুল হাদীস আল্লামা শেখ মজিবুর রহমান, জেলা কমিটির সহ-সভাপতি শাইখুল হাদীস আল্লামা আবুবকর, জেলা কমিটির মহাসচিব মাওলানা ওবাইদুল্লাহ ফারুক, মহিপুর থানা শাখার সহ-সভাপতি মাওলানা আব্দুল্লাহ, সাংগঠনিক সম্পাদক মাওলানা আবুবকরসহ নেতৃবৃন্দ।
সভায় আগামী ১৯ সেপ্টেম্বর শনিবার সকাল ১০টায় শিল্পকলা একাডেমি হলে অনুষ্ঠিতব্য জেলা প্রতিনিধি সম্মেলন সফল ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করার বিষয়ে বিভিন্ন প্রস্তুতি ও সাংগঠনিক কার্যক্রম নিয়ে আলোচনা করা হয়।