নিজস্ব প্রতিবেদক, বরিশাল: ভেড়ামারায় স্বামীর মোটরসাইকেল থেকে পড়ে চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর স্যানেটারি ইন্সপেক্টর রেবেকা খাতুন (৫৪) নিহত নিহত হয়েছেন। আজ শনিবার (১২ সেপ্টেম্বর) সন্ধ্যা ছয়টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় তার স্বামী তোরাব আলী আহত হয়েছেন। তাদের বাড়ি চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার মির্জাপুর গ্রামে। নিহতের স্বামী তোরাব আলী জানান, কুষ্টিয়া থেকে ঈশ্বরদী ফেরার পথে বিকেল পৌনে ৬টার দিকে কুষ্টিয়া-পাবনা মহাসড়কের ১ নম্বর জিকে ব্রিজের নিকট আসলে বৃষ্টির কারণে পিচ্ছিল রাস্তায় রেবেকা খাতুন মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে যান।

রেবেকা খাতুনকে উদ্ধার করে ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানে তার মৃত্যু হয় বলেও জানান তিনি।

ভেড়ামারা থানার ওসি জাহিদুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, স্বামীর মোটরসাইকেল থেকে পড়ে একজন মহিলা নিহত হয়েছেন। পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।