উজিরপুর প্রতিনিধিঃ আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে বরিশাল জেলার উজিরপুর উপজেলার ওটরা ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি, বিশিষ্ট সমাজসেবক মোঃ কামরুজ্জামান টুলু চেয়ারম্যান পদে নিজের প্রার্থিতা ঘোষণা করেছেন।

ইতিমধ্যে তিনি এলাকায় ব্যাপক গণসংযোগ ও প্রচার-প্রচারণা শুরু করে দিয়েছেন। তিনি দীর্ঘদিন ধরে ইউনিয়নের বিভিন্ন সামাজিক ও উন্নয়নমূলক কর্মকাণ্ডে নিজেকে নিয়োজিত রেখেছেন।

মহামারি,বন্যাসহ এলাকার মানুষের যেকোনো বিপদে-আপদে তিনি সবসময় সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছেন। দলমত নির্বিশেষে ইউনিয়নের সর্বস্তরের মানুষের মাঝে তার একটি সুপরিচিত ও গ্রহণযোগ্য ভাবমূর্তি তৈরি হয়েছে।নির্বাচনে প্রার্থিতার বিষয়টি নিশ্চিত করে কামরুজ্জামান টুলু বলেন, “আমি অবহেলিত ওটরা ইউনিয়নকে একটি আধুনিক,ডিজিটাল ও আদর্শ ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চাই।

মাদক, সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত সমাজ গঠন এবং সাধারণ মানুষের নাগরিক অধিকার নিশ্চিত করাই আমার মূল লক্ষ্য। জনগণের ভালোবাসা ও সমর্থন নিয়ে আমি চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নিয়েছি।”তিনি আরও বলেন”ইউনিয়নের মুরুব্বি, যুবক ও সর্বস্তরের সাধারণ মানুষের দোয়া,আশীর্বাদ ও সমর্থনই আমার পথচলার মূল প্রেরণা।

আশা করি, আগামী নির্বাচনে দল ও জনগণ আমার কাজের মূল্যায়ন করবে।”এদিকে দূরদর্শী এই প্রার্থীকে ঘিরে ইউনিয়নের সর্বস্তরের ভোটারদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।স্থানীয় বাসিন্দারা জানান,কামরুজ্জামান টুলু এলাকার সার্বিক উন্নয়ন ও সাধারণ মানুষের সুখে-দুঃখে পাশে থেকে দৃষ্টান্ত স্থাপন করেছেন।

এমন যোগ্য ও সৎ নেতৃত্বই আমরাই চেয়ারম্যান হিসেবে দেখতে চাই। এদিকে চেয়ারম্যান পদে কামরুজ্জামান টুলুকে নির্বাচিত করার লক্ষ্যে ইতিমধ্যে অধিকাংশ ভোটাররা জোট বেঁধেছে।

এরই প্রেক্ষিতে সম্ভাব্য ইউপি চেয়ারম্যান প্রার্থী মোঃ কামরুজ্জামান টুলু গত ১৫ সেপ্টেম্বর বিকেলে ওটরা ইউনিয়নের বিভিন্ন স্থানে শত শত নেতাকর্মীদের নিয়ে মোটরসাইকেল শোভা যাত্রা,গণসংযোগ ও পথসভা করেন।