নিজস্ব প্রতিবেদক, বরিশাল :: আওয়ামী লীগ (রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ) সরকারের আমলে দখল করা সরকারি জমি উদ্ধার করা হবে বলে জানিয়েছেন গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে বরিশাল নগরীতে সাংবাদিকদের সাথে আলাপকালে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, ফ্যাসিস্ট সরকার সন্ত্রাসী কার্যক্রম, চাঁদাবাজি, জমি দখল দুর্নীতির চরম শীর্ষে ছিল। তাদের সাথে বিএনপির তুলনা করে লাভ নেই। এখন পর্যন্ত বরিশালে কোন সরকারি সম্পত্তি বিএনপি লোকজন দখল করেনি। বিগত সরকারের আমলে মন্ত্রণালয়ের জমি বিভিন্ন ভাবে বণ্টন করেছে সেগুলো আইনগত ভাবে মন্ত্রণালয়ে নিয়ে আসা হবে বলে জানিয়েছে তিনি।

গৃহায়ন মন্ত্রণালয় বাংলাদেশের বিভিন্ন জায়গায় নিম্ন ও মধ্যবিত্তদের জন্য ভবন নির্মাণ করেছে। সেভাবে বরিশালেও করা হবে বলেও যোগ করেন তিনি। এসময় তিনি বলেন, বরিশালের রূপাতলীতে তার বাবার প্রথম প্রতিষ্ঠান করেছিলেন তার বাবা নুরুই ইসলাম মঞ্জু। ফ্যাসিস্ট সরকার সেই জমি দখল করে নিয়েছে। এটাই তাদের চরিত্র।

পরিদর্শন কালে বরিশাল জেলা পরিষদের প্রশাসক আকন কুদ্দুসুর রহমান, বরিশাল মহানগর বিএনপির সদস্য সচিব জিয়া উদ্দিন শিকদার, যুগ্ম আহ্বায়ক আফরোজা খানম নাসরিন সহ বিএনপি নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।