উজিরপুর প্রতিনিধিঃ বরিশাল জেলা পুলিশের আগস্ট ২০২৬ মাসের মাসিক কল্যাণ সভায় শ্রেষ্ঠ ওয়াচ প্রতিবেদন জমা দেওয়ার স্বীকৃতি স্বরূপ উজিরপুর থানার এএসআই (নিঃ)(ডিএসবি) মোঃ শামীম হোসেনকে পুরস্কৃত করা হয়েছে।
ভালো কাজের স্বীকৃতি ও উৎসাহ হিসেবে বরিশাল জেলা পুলিশ সুপার নিজ হাতে তাঁর হাতে এই সম্মাননা স্মারক তুলে দেন।গত আগস্ট মাসের কার্যমূল্যায়ন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনার ভিত্তিতে ডিএসবি উজিরপুর থানার এএসআই মো.শামীম হোসেনের তৈরি ওয়াচ প্রতিবেদনটি জেলা পর্যায়ে শ্রেষ্ঠ হিসেবে নির্বাচিত হয়।পুলিশ লাইনস বরিশাল জেলা কার্যালয়ে আয়োজিত উক্ত মাসিক কল্যাণ সভায় পুলিশ প্রশাসনের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা ও পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।
এ ধরনের পুরস্কার পুলিশ সদস্যদের পেশাগত দায়িত্ব পালনে আরও বেশি উৎসাহ ও অনুপ্রেরণা জোগাবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেন। ২০ সেপ্টেম্বর বরিশাল জেলার মাসিক কল্যাণ সভায় আগস্ট /২৬ বরিশাল জেলা ডিএসবি উজিরপুর থানার এএসআই (নিঃ) মোঃ শামীম হোসেন শ্রেষ্ঠ ওয়াচ প্রতিবেদন হওয়ায় এবং ভাল কাজের পুরস্কার হিসেবে বরিশাল জেলা পুলিশ সুপার মহোদয় এ,জেড,এম মোস্তাফিজুর রহমান নিজ হাতে সম্মামনা প্রদান করেন। এদিকে ডিএসবি শামীম হোসেন শ্রেষ্ঠ ওয়াচ প্রতিবেদন হওয়ায় শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন উজিরপুরবাসী।