উজিরপুর প্রতিনিধিঃ বরিশাল জেলার উজিরপুর উপজেলার ওটরা ইউনিয়নের ভবানীপুর খালে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ জাল জব্দ করেছে প্রশাসন।
২০ সেপ্টেম্বর দিনব্যাপী উজিরপুর উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় এর অভিযানে প্রায় ৪ লক্ষ ৯ হাজার টাকার অবৈধ জাল জব্দ করা হয়েছে।
এরমধ্যে চায়না দুয়ারি জাল ৮৩ টি,কারেন্ট জাল ৫ হাজার মিটার ও বোডা জাল ২৪টি। অভিযান পরিচালনা করেন  প্রসেন মজুমদার, উপজেলা মৎস্য অফিসার প্রসেন মজুমদার,এসিস্ট্যান্ট সাব-ইনস্পেক্টর  মোঃ ফাহাদ, ক্ষেত্র সহকারী বিকাশ কুমার নাগ,অফিস সহকারী  শৈলেন ঘরামী,অফিস সহায়ক রাজীব হোসেন,জাতীয় মৎস্যজীবী সমিতির সাধারণ সম্পাদক মোঃ মোর্সেদ মৃধাসহ অনেকে। উজিরপুর উপজেলা মৎস্য কর্মকর্তা প্রসেন মজুমদার জানান এ অভিযান অব্যাহত থাকবে।