নিজস্ব প্রতিবেদক, বরিশাল: রাজশাহীর তানোরে ৩য় শ্রেণির ১০ বছরের শিশু কন্যাকে ধর্ষণ চেষ্টার মামলায় ৬৫ বছরের একজনকে গ্রেপ্তার করেছে তানোর পুলিশ। তার নাম আরমান আলী। তিনি তানোর উপজেলার পাঁচন্দর ইউপির কোয়েল গুচ্ছোগ্রামের মৃত সলেমানের পুত্র।

রবিবার দুপুরে পাশের বানিয়াল গ্রামের লোকজন তাকে আটক করে পুলিশে সোপর্দ করেন। এর আগে শনিবার রাতে ওই শিশুর মা বাদী হয়ে তানোর থানায় ধর্ষণের চেষ্টার অভিযোগে একটি মামলা দায়ের করেন।

মামলার বিবরণ, পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, শনিবার দুপুরে ওই শিশু কন্যা ও তার আড়াই বছরের ভাই ঘরে টিভি দেখছিল। এ সময় ধর্ষক ওই শিশুর মাকে টিভিতে অনুষ্ঠান দেখার কথা বলে তাদের ঘরে ঢুকে।

তাদেরকে ঘরে রেখে শিশুর স্বামী পরিত্যক্তা মা ছাগল আনতে মাঠে যায়। এ সুযোগে ধর্ষক ওই শিশুকে ধর্ষণের চেষ্টা করে পালিয়ে যায়। পরে তার মা আসলে শিশুটি তার মাকে ঘটনা ঘুলে বলে।

বিষয়টি গ্রামের মাতবরকে জানালে আপসের চেষ্টা করে ব্যর্থ হওয়ার পর রাতে গ্রামের মানুষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং ওই শিশুকে উদ্ধার করে তানোর থানায় নিয়ে আসেন। এর ফাঁকে ধর্ষক পালিয়ে যায়। তবে, অভিযুক্ত ওই ব্যক্তি শিশুকে ধর্ষণের চেষ্টার কথা স্বীকার করেছেন বলেও জানান গ্রামবাসী।

তানোর থানার অফিসার ইনচার্জ ওসি মাহমুদুল হাসান বলেন, এ ঘটনায় তানোর থানায় একটি ধর্ষণ চেষ্টার মামলা দায়ের করা হয়েছে এবং ধর্ষণের চেষ্টাকারীকে গ্রেপ্তার করা হয়েছে।