বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি- বরিশালের বাকেরগঞ্জে প্রতিবন্ধী ব্যক্তির অধিকার ও সুরক্ষা সংক্রান্ত উপজেলা কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১১ টায় উপজেলা পরিষদ সভাকক্ষে কোডেকের আয়োজনে ও উপজেলা প্রতিবন্ধী উন্নয়ন পরিষদের সহযোগীতায় এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার মিলটন চন্দ্র পালের সভাপতিত্বে ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা মেহেদী মাসুদের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক কর্মকর্তা খন্দকার আমিনুল ইসলাম, পৌর বিএনপির সভাপতি নাসির উদ্দিন জোমাদ্দার, রিপোর্টার্স ইউনিটির সভাপতি দানিসুর রহমান লিমন, এস আই দেলোয়ার হোসেন, উপজেলা প্রতিবন্ধী উন্নয়ন পরিষদের সভাপতি সুলতান আহমেদ আকন, সাধারণ সম্পাদক মীরা দেবনাথ, কোডেকের উপজেলা কো-অর্ডিনেটর আইরিন পারভীন প্রমূখ।