মোঃমনছুর আলম জেলা প্রতিনিধি ভোলা ঃপরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে ভোলায় বিক্ষোভ সমাবেশ করেছে জাতীয়তাবাদী যুবদল।
মঙ্গলবার সন্ধায় ভোলা শহরে আয়োজিত এ বিক্ষোভ সমাবেশে জেলা যুবদলের সাধারণ সম্পাদক আব্দুল কাদের শেলিম সহ যুবদলের নেতাকর্মীরা অংশ নেন। এ সময় বক্তারা বলেন, পরিকল্পিতভাবে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির অপচেষ্টা কোনোভাবেই মেনে নেওয়া হবে না।
তারা দেশের শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান। সমাবেশে জেলা যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা বক্তব্য দেন। পরে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।