এস এম আলমগীর হোসেন কলাপাড়াঃ পটুয়াখালীর কলাপাড়ার ধানখালীতে ভূমিহীনসহ স্থানীয় ভুক্তভোগী অসংখ্য পরিবারের সদস্যরা আজ বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকালে মানবন্ধন করেছেন।
সরকারের বন্দোবস্ত দেয়া ভূমির অবৈধ দখল ঠেকাতে এবং মালিকানা নিশ্চিতের দাবিতে এসব পরিবারের সদস্যরা এই মানববন্ধন করেছেন। মানববন্ধনে স্থানীয় মেম্বারসহ বিভিন্ন শ্রেণিপেশার অসংখ্য মানুষ অংশ নেন।
বক্তব্য রাখেন ইউপি সদস্য মো: শাহীন মৃধা, ভূমিহীন পরিবারের সদস্য (কার্ডধারী) নুরজাহান বেগম, খোকন চৌকিদার, হানিফ মৃধা, শাহআলম হাওলাদার, জবুনা বেগম, সোহেল হাওলাদার, জাহাঙ্গীর হাওলাদার, রুবেল সিকদার, রুহুল আমিন হাওলাদার ও স্থানীয় বাসীন্দা তানিয়া আক্তার প্রমুখ।
বক্তারা জানান, তারা ১৯৯৭ সালে আমতলীর পূর্বচিলা ও ধানখালীর মধ্য ধানখালী মৌজার জমি ভূমিহীন হিসেবে বন্দোবস্ত পেয়েছেন। ওই জমি ধানখালীর প্রভাবশালী রহিম সিকদার ও খোকন মৃধাসহ একটি চক্র দখল করে নেওয়ার চেষ্টা চালাচ্ছে। এমনকি সরকারি খাস জমি পর্যন্ত দখল করা হয়েছে। এসবের প্রতিকার চাইতে এই মানববন্ধন করা হয়।
ভূক্তভোগী খোকন চৌকিদার জানান, আমরা খাস জমি সরকারের কাছ থেকে পেয়েছি। কিন্তু দখলদার এই চক্রের কবল থেকে জমিজমা উদ্ধার করতে স্থানীয় মেম্বার শাহীন মৃধা ভূমিহীনদের পক্ষে থেকে সঠিক পদক্ষেপ নেওয়ার তার বিরুদ্ধেও ষড়যন্ত্র করা হচ্ছে।
বক্তারা বলেন, ভূমিহীনদের ন্যায্যতা রক্ষায় কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার নির্দেশনা দিয়েছেন। তারপরও ওই নির্দেশনা উপেক্ষা করে ওই মহলটি তাঁদের জমিজমা দখল করতে মরিয়া হয়ে আছেন।
নানা ধরনের অরাজক পরিস্থিতি তৈরি করছে। এনিয়ে এখন মধ্য ধানখালীতে নাশকতার শঙ্কা করছেন স্থানীয়রা। কারণ একটা হত্যা মামলার দন্ডিত সাজা ভোগী আসামি এর নেপথ্যে কাজ করছে বলেও বক্তারা জানান।