নিজস্ব প্রতিবেদক, বরিশাল: অসুস্থতা ও পারিবারিক সমস্যার কারণ দেখিয়ে গাইবান্ধার সুন্দরগঞ্জ পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন রবীন চন্দ্র দেবনাথ।
একই সঙ্গে আওয়ামী লীগের প্রাথমিক সদস্যপদ থেকেও সরে দাঁড়ানোর কথা জানিয়েছেন তিনি।বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় সুন্দরগঞ্জ উপজেলা প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে পদত্যাগের ঘোষণা দেন তিনি।
রবীন চন্দ্র দেবনাথ সুন্দরগঞ্জ পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের কলেজপাড়া এলাকার বাসিন্দা। তার বাবা মৃত বিপিন চন্দ্র দেবনাথ এবং মা মৃত মালতী রানী। সংবাদ সম্মেলনে রবীন চন্দ্র দেবনাথ বলেন, দীর্ঘদিন ধরে বাংলাদেশ আওয়ামী লীগের সুন্দরগঞ্জ পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে আসছি। তবে অসুস্থতা ও পারিবারিক সমস্যার কারণে বর্তমানে সাংগঠনিক দায়িত্ব পালন করা তার পক্ষে সম্ভব হচ্ছে না। এ কারণে সাধারণ সম্পাদক পদ ছাড়ার পাশাপাশি আওয়ামী লীগের প্রাথমিক সদস্যপদ থেকেও পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি।
রবীন চন্দ্র দেবনাথ বলেন, ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও প্রাথমিক সদস্যপদসহ এ পদ থেকে পদত্যাগ করছি। বাংলাদেশ আওয়ামী লীগের সঙ্গে কোনো সম্পৃক্ততা নেই এবং থাকবেনা।