মোঃমনছুর আলম জেলা প্রতিনিধি ভোলা : দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র ও পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে ভোলায় বিক্ষোভ মিছিল করেছে জেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল।
শুক্রবার বিকেলে ভোলা শহরে আয়োজিত এ বিক্ষোভ মিছিলে জেলা যুবদলের সাধারণ সম্পাদক আব্দুল কাদের সেলিম, স্বেচ্ছাসেবক দলের সভাপতি মাকসুদুর রহমান, সাধারণ সম্পাদক মুনতাসীর আলম রবীন ও জেলা ছাত্রদলের সভাপতি মোঃ রাছেলের নেতৃত্বে,   বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।
 মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময় নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দেন।মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, দেশকে অস্থিতিশীল করার যেকোনো অপচেষ্টা ঐক্যবদ্ধভাবে প্রতিহত করা হবে।
তারা দেশের শান্তি, স্থিতিশীলতা ও গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখতে সংশ্লিষ্টদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান। এ সময় জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীসহ যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিভিন্ন উপজেলার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।