মোঃমনছুর আলম জেলা প্রতিনিধি ভোলা : ভোলায় জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হওয়ায় সাহিদা আক্তারকে সংবর্ধনা দিয়েছে ভোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমিতি।
শুক্রবার সকালে জেলা পরিষদ হল রুমে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষক নেতারা তাঁর সাফল্যে সন্তোষ প্রকাশ করেন এবং তাঁর কর্মময় জীবনের প্রশংসা করেন।
বক্তারা বলেন,গুনী শিক্ষক সাহিদা আক্তার জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক হওয়ায় তাকে প্রধানমন্ত্রী তারেক রহমান, পুরস্কার প্রধান করে, সাহিদা আক্তারের এ অর্জন ভোলার শিক্ষক সমাজের জন্য গর্বের।
তাঁর সাফল্য অন্য শিক্ষকদেরও শিক্ষার মানোন্নয়নে অনুপ্রাণিত করবে বলে আশা প্রকাশ করেন তাঁরা। অনুষ্ঠানে স্থানীয় বিএনপির নেতা ও শিক্ষক সমিতির নেতৃবৃন্দসহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক ও পিন্ট ও ইলেক্ট্রনিক সাংবাদিকরা উপস্থিত ছিলেন।