সাইফুল ইসলাম, বাবুগঞ্জ (বরিশাল): বরিশালের বাবুগঞ্জে রহমতপুর–বাবুগঞ্জ-মুলাদী-হিজলা সড়কের আধুনিকায়ন কাজের উদ্বোধন হতে যাচ্ছে আগামীকাল শনিবার (১৭ অক্টোবর)।
সড়ক ও জনপথ অধিদপ্তরের বাস্তবায়নে সড়কটির বিভিন্ন স্থানে ডিবিএস ওয়ারিং কোর্সের মাধ্যমে সারফেসিং, রিটেইনিং ওয়াল ও স্লোপ প্রোটেকশনের কাজ করা হবে।
আগামীকাল এ উন্নয়নকাজের শুভ উদ্বোধন করবেন বরিশাল-৩ (বাবুগঞ্জ–মুলাদী) আসনের সংসদ সদস্য ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতির অ্যাডভোকেট জয়নুল আবেদীন।
সড়কটির আধুনিকায়ন ও সুরক্ষামূলক কাজ সম্পন্ন হলে সংশ্লিষ্ট এলাকার যোগাযোগব্যবস্থার উন্নয়ন এবং সড়কের স্থায়িত্ব বৃদ্ধিতে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে