উজিরপুর প্রতিনিধিঃ বরিশাল জেলার উজিরপুরে ডেঙ্গু প্রতিরোধ,জনসচেতনতা বৃদ্ধি ও এডিস মশার প্রজননস্থল ধ্বংসের লক্ষ্যে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে।​
১৭ অক্টোবর শনিবার বেলা ১১টায় উজিরপুর পৌরসভার আয়োজনে টেম্পুষ্ট্যান্ড ও পার্শ্ববর্তী এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে নেতৃত্ব দেন উজিরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রসাশক উম্মে সালমা খানুন।
​অভিযানকালে এডিস মশার সম্ভাব্য প্রজননস্থল চিহ্নিত করার পাশাপাশি ফগার মেশিনের মাধ্যমে মশক নিধন ওষুধ স্প্রে করা হয়। একই সাথে স্থানীয় বাসিন্দা, ব্যবসায়ী ও পথচারীদের মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরণ এবং লক্ষণ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানানো হয়।
​পৌর প্রসাশক উম্মে সালমা খানুন বলেন শুধু মশক নিধন স্প্রে করে ডেঙ্গু নিয়ন্ত্রণ সম্ভব নয়। এর জন্য ব্যবসায়ীদের নিজ নিজ প্রতিষ্ঠান ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখার পাশাপাশি নাগরিকদের সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন।
এসময় অন্যান্যদের মধ্যে  উপস্থিত ছিলেন উজিরপুর পৌর নির্বাহী কর্মকর্তা মোঃ সাইফুর রহমান খান, পৌর বিএনপির সাধারন সম্পাদক মোঃ  রোকনুজ্জামান টুলু, পৌর বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক মোস্তফা জামান সুমন বালী, সহ-সম্পাদক বখতিয়ার হোসেন বুলবুল, উপজেলা শ্রমিকদলের সিনিয়র সহ-সভাপতি মিজানুর রহমান মিঠু বালী, ৮ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ শামীম ভুইয়া সহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়া ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযানে উপজেলা সহকারী কমিশনার ভূমি উম্মে সালমা খানুন বিভিন্ন দিক নির্দেশনা মূলক আলোচনা করেন।