পিরোজপুর প্রতিনিধি : পিরোজপুর পৌরসভার ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানে ৫ নং ওয়ার্ড ডিসি পাড়া এলাকায় খাল পরিষ্কার সহ পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে।
আজ সোমবার ৫নং ওয়ার্ডের বিভিন্ন স্থানে ও ডিসি পাড়া এলাকার খালসহ বিভিন্ন স্থানে পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করে পৌরসভার পরিচ্ছন্ন কর্মীরা। এ সময় এডিস মশার বংশবিস্তার রোধে লার্ভিসাইড ও এডাল্টিসাইড স্প্রে করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও পিরোজপুর পৌরসভার প্রশাসক মাহমুদুর রহমান মামুন। পিরোজপুর পৌরসভায় পৌর নির্বাহী কর্মকর্তা বনী আমিন, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক তৌহিদুল ইসলাম।
এসময় পিরোজপুর পৌরসভার কর্মকর্তাগণ, সুশীল সমাজের প্রতিনিধি ও গণমাধ্যমকর্মীগণ উপস্থিত ছিলেন । ডেঙ্গু প্রতিরোধে পিরোজপুর পৌরসভার ৫ নং ওয়ার্ড ডিসি পাড়া এলাকায় খাল পরিছন্নতা ও এর আশেপাশে মশক নিধন স্প্রে ব্যবহার করা হয়েছে।
পিরোজপুর পৌরসভার নয়টি ওয়ার্ডে দিনে ও রাতে পরিচ্ছন্নতা কার্যক্রম চলমান রয়েছে। ডেঙ্গু নিধনে পিরোজপুরের এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও পিরোজপুর পৌরসভার প্রশাসক মাহমুদুর রহমান মামুন।