নিজস্ব প্রতিবেদক, বরিশাল: শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাড়ী ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে সনাতন ধর্মাবলম্বী পরিবারের মাঝে খাদ্যসামগ্রী ও বস্ত্র বিতরণ করা হয়েছে।
এ উদ্যোগের মাধ্যমে ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল মানুষের পাশে দাঁড়ানো, সাম্প্রদায়িক সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধন সুদৃঢ় করা এবং সুবিধাবঞ্চিত মানুষের মুখে হাসি ফোটানোর প্রত্যয় ব্যক্ত করেছে সংগঠনটি।
রাড়ী ওয়েলফেয়ার ফাউন্ডেশন মনে করে, সমাজে পারস্পরিক শ্রদ্ধাবোধ, সহমর্মিতা ও সম্প্রীতি বজায় রাখতে সম্মিলিতভাবে কাজ করা জরুরি। মানুষের কল্যাণে এ ধরনের মানবিক উদ্যোগ সামাজিক বন্ধনকে আরও সুদৃঢ় করতে ভূমিকা রাখে। মানবতার কল্যাণে, সম্প্রীতির বন্ধনে—রাড়ী ওয়েলফেয়ার ফাউন্ডেশন।