উজিরপুর প্রতিনিধিঃ বরিশাল জেলার উজিরপুর উপজেলার সাতলা ইউনিয়নের শিবপুর গ্রামে মা ও নাবালক ছেলেকে কুপিয়ে ও পিটিয়ে রক্তাক্ত জখম করেছে স্বামীর স্ব-পরিবার বলে অভিযোগ পাওয়া গেছে।
আহত সুত্রে জানা যায় শিবপুর গ্রামের মোঃ আক্কেল আলী শেখের মেয়ে শিউলি বেগম(৩৫) এর সাথে একই গ্রামের মৃত মকবুল হোসেনের ছেলে শরিফুল ইসলামের সাথে ২০০২ সালে সামাজিক ভাবে বিবাহ হয়।
তাদের দাম্পত্য জীবনে ২ ছেলে, ২ মেয়ে রয়েছে। বিয়ের পর থেকেই প্রায়ই তাকে মারধর করতো। এমনকি শিউলি বেগমের পাষন্ড স্বামী শরিফুল ২য় বিবাহ করে।
এরই ধারাবাহিকতায় গত শনিবার রাত সাড়ে ৭ টার দিকে দেশীয় ধারালো অস্ত্রে সাজে সজ্জিত হয়ে শিউলি বেগম ও তার নাবালক ছেলে শাহিন(১৬)কে পিটিয়ে ও কুপিয়ে রক্তাক্ত জখম করেছে স্বামী শরিফুল ইসলাম সতিন নাছিমা বেগম,ননদ লাইলি বেগম,ভাসুর তরিকুল ইসলাম,ভাগিনা শামিম,পাশের বাড়ির আরিফুল ইসলাম,নিকট আত্মীয় রাব্বি।
আহত মা ও নাবালক ছেলেকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে প্রথমে উজিরপুর হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত ডাঃ তাদের অবস্থা বেগতিক হওয়ায় তাদেরকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল সেবাচিম হাসপাতালে প্রেরণ করেন। এদিকে মা ও নাবালক ছেলের মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত প্রাপ্ত হয়।
এমনকি বাঁধা দিলে পার্শ্ববর্তী ডাঃ বিমলও হামলার শিকার হন। হামলাকারীদের বাড়িতে পাওয়া যায়নি। এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় মামলা হয়নি। উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ রকিবুল ইসলাম জানান অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।