মোঃমনছুর আলম জেলা প্রতিনিধি ভোলা : ভোলার দৌলতখান থানার উপপরিদর্শক (এসআই) জাফরের বিরুদ্ধে মামলার ভয় দেখিয়ে টাকা আদায় ও এক প্রবাসীর স্ত্রীকে কুপ্রস্তাব দেয়ার অভিযোগ উঠেছে এ ঘটনায় প্রতিকার না পেয়ে আদালতের দ্বারস্থ হয়েছেন ভুক্তভোগী হিসেবে দাবি করা শিল্পী বেগম।
অভিযোগ সূত্রে জানা যায়, গত ১৯ সেপ্টেম্বর ২০২৬ তারিখে শিল্পী বেগম দৌলতখান থানায় এসআই জাফরের বিরুদ্ধে লিখিত অভিযোগ দেন। তবে থানায় অভিযোগ দিয়েও কোনো প্রতিকার পাননি বলে দাবি করেন তিনি।
পরে গত ২৬ অক্টোবর ২০২৬ তারিখে ভোলার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে উপস্থিত হয়ে এসআই জাফরের বিরুদ্ধে মামলা দায়ের করেন শিল্পী বেগম, সিআর ৫৫৬/২৬ নাম্বার।  আদালত অভিযোগের বিষয়ে পিবিআইকে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।
এ ঘটনায় অভিযুক্ত এসআই জাফরের বক্তব্য নেয়ার জন্য তার মোবাইল ফোনে একাধিকবার ফোন দিলেও ফোন রিসিভ করেনি তাই তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি। আদালতের নির্দেশে তদন্তের মাধ্যমে অভিযোগের সত্যতা যাচাই করা হবে।
স্থানীয়রা জানান, সাধারণ মানুষকে মামলার ভয় দেখিয়ে টাকা হাতিয়ে নেয়া সহ নারী গঠিত অভিযোগ রয়েছ এসআই জাফরের বিরুদ্ধে,এছাড়াও  এ লালমোহন থানায় থাকা অবস্থায়ও তার বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে, তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে এই বিতর্কিত এসআই জাফরের বিরুদ্ধে এমনটাই আশা করছেন ভুক্তভোগী পরিবার ও সাধারণ মানুষ।