নিজস্ব প্রতিবেদক, বরিশাল: জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে পটুয়াখালীতে আয়োজিত শোভাযাত্রায় নেতাকর্মীদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। শোভাযাত্রার সামনের সারিতে দাঁড়ানোকে কেন্দ্র করে প্রথমে দুই নেতাকর্মীর মধ্যে বাগ্‌বিতণ্ডা হয়। একপর্যায়ে তা হাতাহাতিতে রূপ নেয়।

শনিবার (৭ নভেম্বর) দুপুরে শহরের ঝাউতলা থেকে পটুয়াখালী-১ আসনের সংসদ সদস্য এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী সমর্থিত গ্রুপের শোভাযাত্রাটি শুরু হওয়ার পরপরই এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, শোভাযাত্রার সামনের সারিতে দাঁড়ানো নিয়ে দুই নেতাকর্মীর মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। পরে তা হাতাহাতিতে গড়ায়।

এ সময় আরও কয়েকজন নেতাকর্মী এতে জড়িয়ে পড়েন। পরে দলের জ্যেষ্ঠ নেতারা হস্তক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। বিরোধ মীমাংসার পর আবারও শোভাযাত্রা শুরু হয়।