উজিরপুর প্রতিনিধিঃ বরিশাল জেলার উজিরপুর উপজেলার সাতলা ইউনিয়নের রাজাপুর গ্রামে পূর্ব শত্রুতার জের ধরে দুই নারীকে পিটিয়ে রক্তাক্ত জখম করেছে প্রতিপক্ষরা,ভুক্তভোগী পরিবারের প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
আহত সুত্রে জানা যায় উপজেলার সাতলা ইউনিয়নের রাজাপুর গ্রামের রবিউল বেপারীর সাথে একই বাড়ির সোহেল বেপারী গংদের সাথে পূর্ব বিরোধ ছিল।
এরই প্রেক্ষিতে ৭ নভেম্বর সকালে বসতবাড়ির সামনে রাস্তার উপর রবিউল বেপারীর স্ত্রী মোসাঃ রুবিনা বেগম ও নিকট আত্মীয় মোসাঃ পারভীন বেগমকে পিটিয়ে রক্তাক্ত জখম করে ওই বাড়ির সোহেল বেপারী,রবিউল বেপারী,আবদুল বেপারী ও বেল্লাল হোসেন। এতে দুই নারীর মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুত্বর জখম হয়।
এসময় ডাকচিৎকার করলে হামলাকারীরা পরবর্তীতে প্রানে মেরে ফেলার হুমকি দিয়ে বীর দর্পে চলে যায়।আহতদের স্থানীয়রা মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে উজিরপুর হাসপাতালে ভর্তি করে।
এ ব্যপারে আহতরা বলেন,আমাদের বাগান থেকে কিছু দিন পূর্বে মোঃ বেল্লাল হোসেন কলা চুরি করে। এর প্রতিবাদ করায় ক্ষিপ্ত হয়ে আমাদের উপর অতর্কিত হামলা চালায় ওই সন্ত্রাসীরা। অল্পের জন্যে প্রানে বেঁচে যাই।
এমনকি হামলার ঘটনা ধামাচাপা দেওয়ার জন্য মিথ্যা নাটক সাজিয়ে হাসপাতালে ভর্তি হয় এবং নিজের ঘরে অগ্নিসংযোগ করে আমাদের স্ব-পরিবারকে ফাঁসানোর চেষ্টা চালাচ্ছে।
অভিযুক্তদের পাওয়া যায়নি। হামলার ঘটনায় আহত রুবিনা বেগমের স্বামী বাদী হয়ে উল্লেখ্য অভিযুক্তদের বিরুদ্ধে উজিরপুর মডেল থানায় অভিযোগ দায়ের করেন।
উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ রকিবুল ইসলাম জানান,উভয় পক্ষের অভিযোগ পেয়েছি,তদন্ত সাপেক্ষে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
এছাড়া ৯ নভেম্বর বিকেল ৪ টায়বওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সহিদ বেপারীসহ ভুক্তভোগী পরিবারের সদস্যরা,হামলাকারী ও অপপ্রচারকারীদের বিরুদ্ধে প্রতিবাদ সভা করেছে। এসময় হামলাকারীদের অচিরেই গ্রেফতার পূর্বক দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানিয়ে প্রশাসনের উর্ধ্বতন কর্তৃপক্ষের সু-দৃষ্টি কামনা করেছেন আহত’র পরিবার।