নিজস্ব প্রতিবেদক, বরিশাল: রাজধানীর মিরপুর-১০ গোলচত্বরে ‘ইতিহাস’ পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আজ শনিবার রাত সাড়ে ৭টার দিকে এ আগুনের ঘটনা ঘটে।
এতে বাসটির কয়েকটি সিট ও জানালা পুড়ে গেছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে রাত ৭টা ৪২ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। বর্তমানে ওই এলাকায় যান চলাচল স্বাভাবিক রয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতিও স্বাভাবিক রয়েছে।