স্টাফ রিপোর্টার : বরিশাল জেলায় শুরু হতে যাচ্ছে বরিশাল বিভাগীয় বইমেলা। আগামী ৮ অক্টোবর থেকে শুরু হয়ে মেলা চলবে ১৬ অক্টোবর পর্যন্ত।

 

সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায়, বরিশাল বিভাগীয় প্রশাসনের ব্যবস্থাপনায় এবং জাতীয় গ্রন্থকেন্দ্রের উদ্যোগে এ বইমেলা অনুষ্ঠিত হবে।

 

বরিশাল নগরীর বেলস পার্ক মাঠে এ মেলা অনুষ্ঠিত হবে। বিকেলে মেলায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন থাকবে। বইমেলা আনন্দময় করার লক্ষ্যে বরিশাল বিভাগের কবি সাহিত্যিকদের অংশগ্রহণে কবিতা আবৃত্তির পাশাপাশি শিক্ষার্থীদের জন্য রচনা ও কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হবে। মেলা চলবে বিকেল ৪টা থেকে রাত ১০টা পর্যন্ত।