1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
ইসরায়েলের বিমান হামলাঃসিরিয়ার প্রেসিডেন্সিয়াল প্যালেসের কাছে - বরিশাল ক্রাইম ট্রেস
মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:০৭ অপরাহ্ন
শিরোনাম
পিরোজপুরে নির্বাচনী নিরাপত্তায় র‌্যাবের মহড়া উজিরপুরে শেষ মুহূর্তে বিএনপিকে সমর্থন দিয়ে সরে দাঁড়ালেন আরও এক প্রার্থী ঝালকাঠিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ১০ নেতাকর্মীর ছাত্রদলে যোগদান তারেক রহমান মন্ত্রী করার প্রতিশ্রুতি দিয়েছেন : নুর বরিশালের বিএনপির পাঁচ নেতা বহিষ্কার বরিশাল মহাসড়কে দক্ষিণাঞ্চলগামী ঘরমুখী মানুষের ঢল প্রধান উপদেষ্টাকে ‘মনের কথা’ জানিয়েছেন ৪০ হাজারের বেশি মানুষ বরিশালে নির্বাচনের সার্বিক প্রস্তুতি সম্পন্ন, কয়েক স্তরে নিরাপত্তা বলয় সন্ধ্যা ৭টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা জাহাপুর মাধ্যমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান : মেধা পুরস্কার দিল অ্যালামনাই অ্যাসোসিয়েশন

ইসরায়েলের বিমান হামলাঃসিরিয়ার প্রেসিডেন্সিয়াল প্যালেসের কাছে

  • আপডেট সময় : বুধবার, ১৬ জুলাই, ২০২৫

অনলাইন ডেস্ক// সিরিয়ার রাজধানী দামেস্কে প্রতিরক্ষা মন্ত্রণালয় ও প্রেসিডেন্সিয়াল প্যালেসের কাছাকাছি এলাকায় বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। একই সঙ্গে দক্ষিণাঞ্চলীয় সুয়েইদা শহরে সিরিয়ান সরকারি বাহিনীর ওপর হামলা অব্যাহত রেখেছে।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, দক্ষিণের ওই অঞ্চলটিতে দ্রুজ সম্প্রদায়ের বসবাস। গত কয়েকদিন ধরে নিরাপত্তা বাহিনীর সঙ্গে দ্রুজ সম্প্রদায়ের সংঘর্ষ চলছে। বিবিসি জানিয়েছে, বুধবার ইসরায়েলি বাহিনীর হামলায় ৯ জন আহতের খবর পাওয়া গেছে।

এর আগে অঞ্চলটি থেকে সিরিয়ার সরকারি বাহিনী প্রত্যাহার করতে হুঁশিয়ারি দিয়েছিল ইসরায়েল। বাহিনীর সদস্য প্রত্যাহার না হলে হামলার হুমকিও দিয়েছিল নেতানিয়াহু প্রশাসন।

ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, রাজধানী দামেস্কে সরকারপন্থী সামরিক সদর দপ্তরের প্রবেশপথে হামলা চালানো হয়েছে। এক্স (সাবেক টুইটার) পোস্টে আইডিএফ আরও জানিয়েছে, সিরিয়ার দক্ষিণ অঞ্চলেও হামলা চালানো হচ্ছে।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, রাজধানী দামেস্কে ধোঁয়া উড়তে দেখা গেছে। হামলার প্রধান লক্ষ্য ছিল সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সদর দপ্তর।

দামেস্কে হামলা শুরুর কিছুক্ষণ পরই ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ সামাজিক মাধ্যমে একটি হুঁশিয়ারিমূলক বার্তা প্রকাশ করেন। তিনি লেখেন, ‘দামেস্কে সতর্কবার্তা শেষ —এখন যন্ত্রণাদায়ক আঘাত আসবে।’

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network