1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
ঝালকাঠিতে মুক্তিযুদ্ধের ভাস্কর্য ভেঙে কোরআনের ভাস্কর্য স্থাপন - বরিশাল ক্রাইম ট্রেস
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৫:১৬ অপরাহ্ন
শিরোনাম
এসএসসি পরীক্ষার সময়সূচি ঘোষণা ভোলায় ৩০ হাজার শলাকা বিদেশি সিগারেট ও রোলিং পেপার জব্দ উজিরপুরে মাদকাসক্ত হচ্ছে কিশোর বয়সীরা, সুন্দর ভবিষ্যত ধ্বংসের পথে  কোস্টগার্ডের অভিযানে ভোলায় বিপুল পরিমাণ বিদেশি অবৈধ সিগারেট জব্দ স্কুলছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে শিক্ষক গ্রেপ্তার আওয়ামী লীগ নেতার বাড়ি দখলের অভিযোগে বিএনপি নেতা বহিষ্কার থ্রি-হুইলার ও বাস শ্রমিকদের দ্বন্ধে বরিশাল থেকে বাস চলাচল বন্ধ জমিয়াতুল মোদার্রেছীন নয়,  সব পেশাজীবী সংগঠনের নেতৃত্ব হবে নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে : এমপি নয়ন  বানারীপাড়া ও উজিরপুরে ১৯৮ প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক, শিক্ষা কার্যক্রম ব্যহত বরিশাল বিএম কলেজ: বিসিএস শিক্ষকদের বাধায় যোগদান করতে পারেননি অধ্যাপক আজাদ

ঝালকাঠিতে মুক্তিযুদ্ধের ভাস্কর্য ভেঙে কোরআনের ভাস্কর্য স্থাপন

  • আপডেট সময় : বুধবার, ১৬ জুলাই, ২০২৫

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: ঝালকাঠির রাজাপুরে মুক্তিযুদ্ধের ভাস্কর্য ভেঙে তার স্থলে কোরআনের ভাস্কর্য স্থাপন করেছে তৌহিদী জনতা। মঙ্গলবার (১৫ জুলাই) বিকেলে রাজাপুর থানা ও প্রেসক্লাব চত্বরে এই ঘটনা ঘটে। ভাস্কর্য স্থাপন শেষে এলাকাটি কোরআন চত্বর হিসেবে ঘোষণা করা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, তৌহিদী জনতার ব্যানারে বিভিন্ন ইসলামী সংগঠনের নেতাকর্মীরা একত্র হয়ে আওয়ামী লীগ সরকার নির্মিত মুক্তিযুদ্ধের ভাস্কর্য ভেঙে ফেলে। পরে সেখানে কোরআনের ভাস্কর্য স্থাপন করে আল্লাহর কালামের মর্যাদা রক্ষার দাবিতে স্লোগান দেওয়া হয়। এসময় কেউ কোনও বাধা দেয়নি বলে জানা গেছে।

রাজাপুর উপজেলার ইসলামি আন্দোলনের সভাপতি মাস্টার মো. জাহিদুল ইসলাম বলেন, জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী লীগের তৈরি মূর্তি চিরতরে ভেঙে ফেলা হয়েছে। সেখানে কোরআনের ভাস্কর্য স্থাপন করা হয়েছে। প্রেস ক্লাব ও থানার অফিসারদের তৌহিদী জনতা দি জনতার পক্ষ থেকে ধন্যবাদ জানাই।

এসময় জামায়াতে ইসলামীর রাজাপুর উপজেলা আমির মাস্টার মো. কবির হোসেন বলেন, আগামীর দিন ইসলামের দিন, কোরআনের দিন। আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ। তারই ধারাবাহিকতায় আজ রাজাপুরে কোরআনের ভাস্কর্য স্থাপন করা হলো। সকল ইসলামী দল একত্র হয়ে ইসলামের পক্ষে নির্বাচন করবে। আগামীর নির্বাচন হবে ইসলামের পক্ষে ও ইসলামের বিপক্ষে নির্বাচন। স্থানীয় সচেতন মহল বলছে, মুক্তিযুদ্ধের ভাস্কর্য ভাঙা ও কোরআনের ভাস্কর্য স্থাপনের বিষয়টি প্রশাসনের অনুমতি নিয়ে হয়েছে কি না তা এখনও স্পষ্ট নয়। এ নিয়ে বিভিন্ন মহলে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network