1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
ট্রাফিক বক্সে ট্রাকের ধাক্কা, আহত ২ পুলিশ সদস্য - বরিশাল ক্রাইম ট্রেস
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০২:৫০ অপরাহ্ন
শিরোনাম
চিফ হুইপের দায়িত্বে নুরুল ইসলাম মনি: বেতাগীতে দুই দফা আনন্দ মিছিল কলাপাড়ায় ফেসবুকে পোস্টকে কেন্দ্র করে ব্যবসায়ীকে হত্যার অভিযোগ বাজার মনিটরিংয়ে ইউএনও, মির্জাগঞ্জে ব্যবসায়ীদের জরিমানা পিরোজপুরের জিয়ানগর উপজেলা নাম পুনর্বহাল বরিশাল রেঞ্জের নতুন ডিআইজি মোস্তাফিজুর রহমান ঝালকাঠির কল্যাণকাঠিতে দুই মামলার আসামী মুন্না গ্রেফতার কলাপাড়ায় ইউনিয়ন যুবদল অফিসে ডেকে মারধর: কয়েকদিন পর ইদ্রিস খানের মৃত্যু বেতাগীতে নামের ভুলে গ্রেপ্তার নির্দোষ নারী! এর দায় কে নিবে? দুমকিতে আগুনে ক্ষতিগ্রস্ত ৭পরিবার পেল সংসদ সদস্য আলতাফ হোসেন চৌধুরীর আর্থিক সহায়তা বাকেরগঞ্জে ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম, গ্রেফতার ১

ট্রাফিক বক্সে ট্রাকের ধাক্কা, আহত ২ পুলিশ সদস্য

  • আপডেট সময় : শনিবার, ১৯ জুলাই, ২০২৫

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: গাজীপুরের টঙ্গী পশ্চিম থানার সফিউদ্দিন কলেজ সংলগ্ন ট্রাফিক পুলিশ বক্সে বালুবাহী একটি ট্রাকের ধাক্কায় দুজন পুলিশ সদস্য আহত হয়েছেন। শনিবার (১৯ জুলাই) ভোর ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা মেট্রো-ডি ৪৫৪৮ নম্বরের একটি বালুভর্তি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাফিক বক্সে সজোরে ধাক্কা দেয়। এতে বক্সটি দুমড়েমুচড়ে যায় এবং ভেতরে কর্তব্যরত দুই পুলিশ সদস্য আহত হন।

তাদের তাৎক্ষণিকভাবে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি। এদিকে ঘটনার পরপরই পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ট্রাক ও চালককে জব্দ করে টঙ্গী পশ্চিম থানায় নেওয়া হয়েছে দুর্ঘটনার পর এস এম আশরাফুল আলম, পিপিএম, ডিসি ট্রাফিক (গাজীপুর মেট্রোপলিটন পুলিশ) ঘটনাস্থল পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্ত ট্রাফিক বক্স পরিদর্শন করেন। এ বিষয়ে টঙ্গী পশ্চিম থানার ওসি ইসকান্দার হাবিব বলেন, ঘটনার বিষয়ে আমরা অবগত হয়েছি। তদন্ত চলছে, তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। বর্তমানে এলাকার পরিবেশ স্বাভাবিক রয়েছে এবং যান চলাচলে কোনো বিঘ্ন নেই।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network