1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
মৃত গরু জবাই করে মাংস বিক্রির চেষ্টা, কসাইয়ের কারাদণ্ড - বরিশাল ক্রাইম ট্রেস
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৯:৫১ অপরাহ্ন
শিরোনাম
অভয়াশ্রম এলাকা মেঘনায় ২৪ জেলেকে জরিমানা বানারীপাড়ায় সমাজসেবী মাইদুল ইসলাম রনির উদ্যোগে বিনামূল্যে চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত বরিশালে সয়াবিনের আবাদ বেড়েছে, ইরি-বোরো ও রবি ফসল চাষে আগ্রহ হারাচ্ছে কৃষক মেঘনায় অবৈধ বালু উত্তোলন রোধে কোস্ট গার্ডের যৌথ অভিযান, ১৪ ড্রেজারের নথিপত্র জব্দ ঝালকাঠিতে জামায়াতের উদ্যোগে সাংবাদিকদের সম্মানে ইফতার ও দোয়া মাহফিল মহান স্বাধীনতা দিবস যথাযথভাবে উদযাপন করা হবে: উজিরপুর ইউএনও বরিশালের নতুন পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান বরিশালে সড়ক দুর্ঘটনায় ফায়ার সার্ভিসের কর্মী নিহত গোপনে ছাত্রীদের ছবি ধারণ, ববি শিক্ষার্থী তূর্যকে ঘিরে তোলপাড় চিফ হুইপের দায়িত্বে নুরুল ইসলাম মনি: বেতাগীতে দুই দফা আনন্দ মিছিল

মৃত গরু জবাই করে মাংস বিক্রির চেষ্টা, কসাইয়ের কারাদণ্ড

  • আপডেট সময় : বুধবার, ২৩ জুলাই, ২০২৫

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: মেহেরপুর সদর উপজেলার পিরোজপুর পশ্চিমপাড়ায় মৃত গরু জবাই করে মাংস বিক্রির চেষ্টাকালে মো. হামজা (৩৩) নামের এক কসাইকে আটক করা হয়েছে। পরে তাকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত। স্থানীয় সূত্রে জানা গেছে, অসুস্থ একটি গরু মারা গেলে হামজা গরুটি জবাই করে মাংস বিক্রির উদ্দেশ্যে মেহেরপুর পৌর এলাকায় নিয়ে যাচ্ছিল।

এ সময় লোকজনের সন্দেহ হলে তারা বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. খায়রুল ইসলামকে জানান। পরে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা, স্যানিটারি ইন্সপেক্টর, পুলিশ ও আনসার সদস্যদের নিয়ে অভিযান চালিয়ে হামজাকে আটক করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে হামজা মৃত গরু জবাইয়ের কথা স্বীকার করেন। এ ঘটনায় পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রণ আইন, ২০১১-এর ২৪(১) ধারা লঙ্ঘনের দায়ে তাকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত। মেহেরপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা খাইরুল ইসলাম কালবেলাকে বলেন, ‘মেহেরপুর সদর উপজেলার নাগরিকদের স্বাস্থ্য সুরক্ষায় প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জনস্বার্থে এ ধরনের অভিযান চলমান থাকবে।’

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network