1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
আ.লীগ নেতাকে ধরতে গিয়ে বঁটির কোপে এসআই আহত - বরিশাল ক্রাইম ট্রেস
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৪:৪২ অপরাহ্ন
শিরোনাম
ফ্যাসিস্ট সরকারের আমলে মন্ত্রী থেকে পিয়ন পর্যন্ত সবাই দুর্নীতিতে জড়িত ছিল – প্রতিমন্ত্রী সোহেল মনজুর ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী আগৈলঝাড়ায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত ইন্দুরকানী ঈদকে কেন্দ্র করে জমে উঠেছে কেনাকাটা ঝালকাঠিতে কবরস্থানের মাটি বরাদ্দে ঘুষ নেওয়ার অভিযোগ পিআইওর বিরুদ্ধে দুর্যোগ মোকাবিলায় সচেতনতা ও আগাম প্রস্তুতি অত্যন্ত গুরুত্বপূর্ণ—ইউএনও আসমা উল হুসনা ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু নিহত! নতুন সরকারের দৃশ্যমান সাফল্যে বিরোধী মহল বিচলিত : রহমাতুল্লাহ বরিশাল রেঞ্জ ডিআইজি’র সাথে পুলিশ সুপারের সৌজন্য সাক্ষাৎ রাঙ্গাবালী ছাত্রদল নেতার মৃত্যু, চিকিৎসকের বিরুদ্ধে অবহেলার অভিযোগ

আ.লীগ নেতাকে ধরতে গিয়ে বঁটির কোপে এসআই আহত

  • আপডেট সময় : শনিবার, ২৬ জুলাই, ২০২৫

নিজস্ব প্রতিবেদক//কুষ্টিয়ায় এক আওয়ামী লীগ নেতাকে ধরতে গিয়ে তার ছেলের বঁটির আঘাতে ইস্রাফিল হোসেন নামের পুলিশের এক উপপরিদর্শক (এসআই) আহত হয়েছেন। হামলার সঙ্গে জড়িত ওই আওয়ামী লীগ নেতা ও তার ছেলেকে আটক করা হয়েছে।

শনিবার (২৬ জুলাই) দুপুর ১২টার দিকে শহরের ছয় রাস্তার মোড় এলাকায় এ ঘটনা ঘটে। কুষ্টিয়া গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসি মুরাদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

আটকরা হলেন হারুন-উর-রশিদ (৫০) ও তার ছেলে প্রণয় (২৫)। হারুন শহর আওয়ামী লীগের সহসভাপতি বলে দলীয় সূত্রে জানা গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, হারুন-উর-রশিদকে গ্রেপ্তারে দুপুর ১২টার দিকে ডিবি পুলিশ তার বাড়ি ঘেরাও করে। বাড়ির ভেতরে প্রবেশ করলে হারুনের ছেলে প্রণয় এসআই ইস্রাফিলের পিঠে বঁটি দিয়ে আঘাত করেন। এ হামলায় তিনি আহত হলে তাকে উদ্ধার করে জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। ডিবি পুলিশ বাবা ও ছেলেকে আটক করে নিয়ে গেছে।

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) হোসেন ইমাম বলেন, আহত পুলিশ সদস্যর পিঠে ধারাল কিছু দিয়ে আঘাতের দুটি চিহ্ন ছিল।

ডিবি পুলিশের ওসি মুরাদ হোসেন বলেন, সন্দেহভাজন এক আসামিকে ধরতে গিয়ে হামলায় একজন পুলিশ আহত হয়েছেন। এ ঘটনায় দুজনকে আটক করা হয়েছে। যাকে ধরতে পুলিশ গিয়েছিল তিনি আওয়ামী লীগের নেতা।”

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network