1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
লালমোহনে বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের ক্রেস্ট ও সনদ প্রদান - বরিশাল ক্রাইম ট্রেস
শনিবার, ০৬ জুন ২০২৬, ০৩:১৭ অপরাহ্ন
শিরোনাম
কলাপাড়ায় ১০ লাখ টাকায় ধর্ষণচেষ্টার অভিযোগ আপসের দাবি কুয়েত-বাহরাইনে ক্ষেপণাস্ত্র হামলা, উত্তেজনা চরমে গলাচিপায় ৭০ বছরের বৃদ্ধা কে না পেয়ে থানায় জিডি আ.লীগের চুরি ও পাচারের কারণেই বিদ্যুৎ-জ্বালানি খাতে চাপ : তথ্যমন্ত্রী অবৈধ ড্রেজারের দাপটে বিপন্ন বরগুনা! পটুয়াখালীতে গরু ব্যবসায়ীকে কুপিয়ে টাকা লুট, মৃত ভেবে পুকুরপাড়ে ফেলে গেল দুর্বৃত্তরা মির্জাগঞ্জ উপজেলা যুবদলের উদ্যোগে আনন্দ মিছিল ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলে হাজারো নেতাকর্মী, সরে গেল পুলিশ পুশ ইনে ব্যর্থ, দু’দিন পর ২৮ জনকে ফিরিয়ে নিলো বিএসএফ বরগুনায় বাসের ধাক্কায় প্রাণ গেলো শ্যালক-ভগ্নিপতির

লালমোহনে বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের ক্রেস্ট ও সনদ প্রদান

  • আপডেট সময় : মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫

লালমোহন (ভোলা) প্রতিনিধি: ভোলার লালমোহন উপজেলায় ২০২২ ও ২০২৩ ইং সালের এসএসসি, এইচএসসি এবং সমমানের পরীক্ষায় বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের ক্রেস্ট ও সনদ প্রদান করা হয়েছে।

 

মঙ্গলবার সকালে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ৩৮ জন শিক্ষার্থীকে এ ক্রেস্ট ও সনদ প্রদান করা হয়।

 

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের পারফরমেন্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশনস স্কিমের (এসইডিপি) আওতায় এই ক্রেস্ট ও সনদ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শাহ আজিজ।

 

লালমোহন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মীর এ.কে.এম আবুল খায়েরের সভাপতিত্বে ও উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো. আলমগীর হোসেনের সঞ্চালনায় এ সময় জেলা শিক্ষা অফিসের গবেষণা কর্মকর্তা মো. নূরে আলম সিদ্দিকী, সরকারি শাহবাজপুর কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক আকলিমা বেগমসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।”

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network