1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বরিশালে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে হত্যা - বরিশাল ক্রাইম ট্রেস
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৮:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম
বরিশালে সরকারি জমির দখল ঠেকাতে সাইনবোর্ড, হবে খেলার মাঠ বরিশাল বিশ্ববিদ্যালয় কর্তৃপ‌ক্ষের অবহেলা র‌য়ে‌ছে, বর্তমান অবস্থা নিয়ে প্রতিমন্ত্রী নুর ভোলায় এসএসসিতে পাশের হার-৫৩ দশমিক ৭১শতাংশ; মেয়েদের ফলাফল সন্তোষজনক তথ্যমন্ত্রীর গ্রামের বাড়িতে ইলিশ ও রসমালাইয়ের স্বাদে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ এবার ভঙ্গুর এই রাষ্ট্র পুনর্গঠনের পালা : প্রধানমন্ত্রী পটুয়াখালীতে উচ্চ ফলনশীল জি-৯ কলার বাণিজ্যিক চাষে কৃষিতে নতুন সম্ভাবনা বরিশালে বাসা থেকে নিখোঁজ মানসিক ভারসাম্যহীন অর্চনা, সন্ধান চায় পরিবার এসএসসিতে জিপিএ-৫ পেলেন বাবুগঞ্জের কৃতী সন্তান মো. রিহান বিশ্বাস বরিশালে বিদেশ ফেরত কর্মীদের কর্মসংস্থান নিয়ে কর্মশালা

বরিশালে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে হত্যা

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫

নিজস্ব প্রতিবেদক // বরিশালের কাশিপুরে ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা লিটন সিকদার লিটুকে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (৩১ জুলাই) সন্ধ্যায় মুখার্জি বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

 

এ সময় নিহতের বোন মুন্নী আক্তারসহ দুজনকে গুরুতর আহত করা হয়। তাদের শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে ভর্তি করা হয়েছে।”

 

জানা গেছে, লিটন সিকদার লিটুর সঙ্গে ড্রেজার চালানো, চাঁদাবাজি ও আধিপত্য নিয়ে স্থানীয় একটি পক্ষের সঙ্গে বিরোধ চলে আসছিল। পাঁচ দিন আগে লিটন সিকদার তার ভগ্নিপতিকে বৈদ্যুতিক শক দেন। বিষয়টি এলাকায় ছড়িয়ে পরলে স্থানীয় বাসিন্দারাও ক্ষিপ্ত হয়ে ওঠেন। এ ছাড়া স্বেচ্ছাসেবক দলের এক নেতার সঙ্গেও বিরোধে জড়িয়ে পরেন লিটু। এসব কারণে হত্যাকাণ্ড ঘটতে পারে বলে ধারণা করছেন এলাকাবাসী।”

 

লিটন সিকদারের প্রতিপক্ষ গ্রুপের ২৫/৩০ জন বৃহস্পতিবার বিকেলে মূখার্জি বাড়ি এলাকায় তাকে পেটালে ঘটনাস্থলেই লিটনের মৃত্যু হয়। লিটনকে বাঁচাতে তার বোনসহ দুজন এগিয়ে আসলে তাদেরও মারধর করে হামলাকারীরা।

 

বরিশাল মেট্রোপলিটন এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) জাকির সিকদার বলেন. পুরানো দ্বন্দ্বে হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিক তথ্য পাওয়া গেছে। মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। আহত দুজনকেও হাসপাতালে ভর্তি করা হয়েছে।”

 

তিনি আরও বলেন, পুলিশ ঘটনাস্থলে রয়েছে। হামলায় অভিযুক্তদের গ্রেপ্তারে কাজ করছে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network