1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
মির্জাগঞ্জে সড়কে মাছ ছেড়ে প্রতিবাদ - বরিশাল ক্রাইম ট্রেস
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০২:৫২ অপরাহ্ন
শিরোনাম
ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু নিহত! নতুন সরকারের দৃশ্যমান সাফল্যে বিরোধী মহল বিচলিত : রহমাতুল্লাহ বরিশাল রেঞ্জ ডিআইজি’র সাথে পুলিশ সুপারের সৌজন্য সাক্ষাৎ রাঙ্গাবালী ছাত্রদল নেতার মৃত্যু, চিকিৎসকের বিরুদ্ধে অবহেলার অভিযোগ বরিশালে কৃষকদল নেতার বিরুদ্ধে নারীকে মারধর ও যৌনপীড়নের অভিযোগ পিরোজপুরের নেছারাবাদে সেতু নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন ঢাকা-বরিশাল মহাসড়কে খোঁড়াখুঁড়ি আর খানাখন্দ, ঈদযাত্রা নিয়ে শঙ্কা চরফ্যাশনে যানজট নিরসনে প্রশাসনের অভিযান, প্রতিবাদে বাস ধর্মঘট মালিক-শ্রমিকদের মুলাদীতে বিভিন্ন পেশাজীবীদের নিয়ে জামায়াতের ইফতার মাহফিল বিএনপিকে ধন্যবাদ জানিয়ে বক্তব্য প্রত্যাহার করলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

মির্জাগঞ্জে সড়কে মাছ ছেড়ে প্রতিবাদ

  • আপডেট সময় : শুক্রবার, ১ আগস্ট, ২০২৫

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: ভাঙা সড়ক সংস্কারের দাবিতে জমে থাকা পানিতে মাছ ছেড়ে অভিনব প্রতিবাদ জানিয়েছেন পটুয়াখালীর মির্জাগঞ্জের কয়েকজন যুবক। বুধবার (৩১ জুলাই) বিকেলে বরগুনা-সুবিদখালী-বরিশাল মহাসড়কের সুবিদখালী কলেজ রোড এলাকায় এ প্রতিবাদ জানানো হয়।

সামাজিক যোগাযোগমাধ্যমে খানাখন্দে ভরা সড়কটি সংস্কারে সংশ্লিষ্টদের দৃষ্টি আকর্ষণ করার জন্য পোস্ট করেন অনেকেই। স্থানীয়রা জানান, সুবিদখালী কলেজ রোড এলাকা থেকে উপজেলা পরিষদ পর্যন্ত প্রায় দুই কিলোমিটার সড়কের বিভিন্ন স্থানে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে।

সড়ক ও জনপথ (সওজ) বিভাগ থেকে মাঝেমধ্যে ইট দিয়ে ভরাট করে দেওয়া হলেও টানা বৃষ্টি ও ভারী যানবাহন চলাচলে আবার আগের অবস্থায় ফিরে যায় সড়ক। কোরবানির ঈদের আগে সওজ সংস্কার করলেও কয়েক মাসের মধ্যে কার্পেটিং উঠে যায়।

প্রতিবাদী যুবক সিয়াম হোসেন ও মোহাম্মাদ জাহিদ হাসান জানান, ‎দীর্ঘদিন ধরে সড়কের এমন অবস্থা মানুষের নিত্যদিনের দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে। সড়কজুড়ে অসংখ্য গর্ত ও খানাখন্দ, একটু বৃষ্টিতেই সেখানে পানি জমে থাকে। ফলে চলাচলে দুর্ভোগ পোহাতে হয়। এ ছাড়া প্রায়ই ঘটে দুর্ঘটনা।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network