1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বরিশালের কোচ হলেন মোহাম্মদ আশরাফুল - বরিশাল ক্রাইম ট্রেস
রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০২:২০ পূর্বাহ্ন
শিরোনাম
জনগণ বিশ্বাস-ভালোবাসা দেখিয়েছে, এবার প্রতিদানের পালা: তারেক রহমান বরিশাল থেকে তারেক রহমানের মন্ত্রিসভায় ডাক পেতে পারেন যারা আক্বীদা যার বিশুদ্ধ নয় তার জীবন সম্পূর্ণটাই বৃথা – ছারছীনার পীর জয়ের পরই মন্ত্রিত্বের দাবিতে উত্তাল বরিশাল–৩: বাবুগঞ্জে বিএনপির বিক্ষোভ কর্মসূচি বরিশাল-২ আসনে এস সরফুদ্দিন আহমেদ সান্টু সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় উজিরপুর প্রেসক্লাবের দোয়া অনুষ্ঠান বাকেরগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে পরিবহন খাদে পরে নিহত-১, আহত-১০ বরিশাল বিভাগে সর্বোচ্চ ভোটের ব্যবধানে নয়নের ঐতিহাসিক বিজয় বরিশালে নির্বাচনের পরদিন স্বেচ্ছাসেবক দলের নেতাকে হাতুড়িপেটা কলাপাড়ায় নবনির্বাচিত সংসদ সদস্য এবিএম মোশাররফকে প্রেসক্লাবের শুভেচ্ছা বরিশালে বিপুল সংখ্যক ‘না’ ভোটে রাজনৈতিক মহলে বিস্ময়

বরিশালের কোচ হলেন মোহাম্মদ আশরাফুল

  • আপডেট সময় : শনিবার, ২ আগস্ট, ২০২৫

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: জাতীয় দলের সাবেক ব্যাটার মোহাম্মদ আশরাফুলকে আসন্ন এনসিএল টি-টোয়েন্টি টুর্নামেন্টের জন্য বরিশাল বিভাগের প্রধান কোচ হিসেবে নিয়োগ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আজ বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবি টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান, বিসিবি পরিচালক ও সাবেক অধিনায়ক আকরাম খান। তিনি বলেন, ‘আমরা আশরাফুলকে বরিশালের কোচ হিসেবে নিয়োগ দিচ্ছি।’

সূত্র থেকে জানা যায়, প্রধান কোচ মোহাম্মদ আশিকুর রহমান মজুমদার ব্যক্তিগত কারণ দেখিয়ে বরিশালের কোচ হতে অপারগতা জানিয়েছেন। সে হিসেবেই আসন্ন এনসিএল টি-টোয়েন্টিতে বরিশালের নতুন কোচ পাওয়া।

২০২৪ ও ২০২৫ মৌসুমের গ্লোবাল সুপার লিগে রংপুর রাইডার্সের সহকারী কোচের দায়িত্বে ছিলেন আশরাফুল। প্রথমবার রংপুর শিরোপা জিতলেও পরের বার হয়েছে রানার্সআপ। আগামী ১৫ সেপ্টেম্বর শুরু হতে যাচ্ছে এনসিএল টি-টোয়েন্টি। এতে অংশ নেবে আটটি বিভাগীয় দল।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network