1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
কলাপাড়ায় ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সভা অনুষ্ঠিত - বরিশাল ক্রাইম ট্রেস
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০১:১৮ অপরাহ্ন
শিরোনাম
রাঙ্গাবালী ছাত্রদল নেতার মৃত্যু, চিকিৎসকের বিরুদ্ধে অবহেলার অভিযোগ বরিশালে কৃষকদল নেতার বিরুদ্ধে নারীকে মারধর ও যৌনপীড়নের অভিযোগ পিরোজপুরের নেছারাবাদে সেতু নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন ঢাকা-বরিশাল মহাসড়কে খোঁড়াখুঁড়ি আর খানাখন্দ, ঈদযাত্রা নিয়ে শঙ্কা চরফ্যাশনে যানজট নিরসনে প্রশাসনের অভিযান, প্রতিবাদে বাস ধর্মঘট মালিক-শ্রমিকদের মুলাদীতে বিভিন্ন পেশাজীবীদের নিয়ে জামায়াতের ইফতার মাহফিল বিএনপিকে ধন্যবাদ জানিয়ে বক্তব্য প্রত্যাহার করলেন নাসীরুদ্দীন পাটওয়ারী কলাপাড়ায় বিরল প্রজাতির ব্রাউন বুবক পাখি উদ্ধার ইরানের নতুন সুপ্রিম লিডার মোজতবা খামেনি নেছারাবাদে সরকারি খাল দখল করে দোকান নির্মাণ, উচ্ছেদের দাবি

কলাপাড়ায় ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সভা অনুষ্ঠিত

  • আপডেট সময় : শনিবার, ২ আগস্ট, ২০২৫

এস এম আলমগীর হোসেন,কলাপাড়াঃ কলাপাড়া উপজেলার লালুয়া ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনসমূহকে গতিশীল ও সক্রিয় করার লক্ষ্যে সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পর্যবেক্ষণ টিমের উদ্যোগে শনিবার (২ আগস্ট) লালুয়া ইউনিয়নের চারিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় ভার্চুয়ালি প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কেন্দ্রীয় কমিটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক ও পটুয়াখালী-৪ আসনের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী এবিএম মোশাররফ হোসেন।

সভার প্রধান বক্তা ছিলেন কলাপাড়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক ও লালুয়া ইউনিয়ন সাংগঠনিক পর্যবেক্ষণ টিমের প্রধান মুসা তাওহীদ নাননু মুন্সী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ-সভাপতি ও পর্যবেক্ষণ টিমের সদস্য রফিকুল ইসলাম মৃধা, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও টিমের সদস্য বিশ্বাস শফিকুর রহমান টুলু, সাংগঠনিক সম্পাদক ও টিম সদস্য মোঃ সেলিম সিকদার এবং লালুয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মজিবর রহমান প্যাদা।

সভায় সভাপতিত্ব ও সঞ্চালনা করেন লালুয়া ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আবদুল খালেক তালুকদার।

এছাড়াও সভায় বক্তব্য রাখেন কলাপাড়া পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক ও পৌর যুবদলের আহ্বায়ক কামরুজ্জামান কাজল তালুকদার, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোঃ সজল বিশ্বাস, লালুয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ডা. মোঃ আলমগীর আকন, লালুয়া ইউনিয়ন যুবদলের সভাপতি মোঃ ইব্রাহিম গাউগার, এবং ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আলমগীর হাওলাদার প্রমুখ।

বক্তারা বলেন, “আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী-৪ আসনে বিএনপি মনোনীত প্রার্থী এবিএম মোশাররফ হোসেনকে বিপুল ভোটে বিজয়ী করতে দলকে তৃণমূল পর্যায় থেকে সংগঠিত করা হচ্ছে। এই সভার মাধ্যমে লালুয়া ইউনিয়নে দলের সাংগঠনিক শক্তি আরও সুসংহত হবে।”

সভার শেষে বিভিন্ন সাংগঠনিক দিকনির্দেশনা ও কর্মপরিকল্পনা নির্ধারণ করা হয়।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network