1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
মির্জাগঞ্জে মাদক কারবারি ও চোরাই মালামাল সহ ৪ জন গ্রেপ্তার - বরিশাল ক্রাইম ট্রেস
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৭:১৬ অপরাহ্ন
শিরোনাম
বাবুগঞ্জ উপজেলা সমিতি, ঢাকার তথ্যপ্রযুক্তি সম্পাদক হলেন ইঞ্জিনিয়ার তৌহিদুল ইসলাম বাউফল পৌর প্রকৌশলীর বিরুদ্ধে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ! কলাপাড়ায় গৃহবধূকে নির্যাতনের অভিযোগ, ডোবায় ফেলে রেখে যায় স্বজনরা ঝালকাঠির রাজাপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস অনুষ্ঠিত বরিশালে কাভার্ড ভ্যানের চাপায় রিকশা আরোহী নারী নিহত বাকেরগঞ্জে চেয়ারম্যানের ওপর হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন, থানা ঘেরাও চাঁদা না দেওয়ায় মারধর ও ছিনতাইয়ের অভিযোগ, বিচার চাইলেন ৬৭ বছরের বদ্ধ মনসুর আলম ঈদ বোনাস ও বেতনের দাবিতে বরিশাল সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা কর্মীদের বিক্ষোভ ফ্যাসিস্ট সরকারের আমলে মন্ত্রী থেকে পিয়ন পর্যন্ত সবাই দুর্নীতিতে জড়িত ছিল – প্রতিমন্ত্রী সোহেল মনজুর ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

মির্জাগঞ্জে মাদক কারবারি ও চোরাই মালামাল সহ ৪ জন গ্রেপ্তার

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: পটুয়াখালীর মির্জাগঞ্জে যৌথবাহিনীর পৃথক অভিযানে ৪ জন মাদক কারবারি ও চোরাই মালামাল উদ্ধার করা হয়েছে। বুধবার (১৩ আগস্ট) বিকেল থেকে সন্ধ্যা নাগাদ এ অভিযান পরিচালনা করা হয়।

এসময় ১৫০ গ্রাম গাঁজা, নগদ ৪৮৯০ টাকা সহ চারজন মাদক কারবারি এবং অপর অভিযানে চোরাই ৪ টি ব্যাটারি,পুরাতন ২টি নষ্ট পানির মটর,২ টি পুরাতন নষ্ট আইপিএস এবং বিভিন্ন ধাতব সরঞ্জামাদি উদ্ধার করা হয়।

সেনা ও পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার সুবিদখালী ইউনিয়নের মোস্তফা মৃধার স্ত্রী হেলেনা বেগম (৫০) এর টিনশেড বসত ঘরে মাদক দ্রব্য থাকার গোপন সংবাদের ভিত্তিতে যৌথ অভিযান পরিচালনা করা হয়।

এ সময় ১৯৫ গ্রাম গাঁজা ও নগদ টাকা সহ ঘটনাস্থলে উপস্থিত মোসাঃ হেলেনা বেগম, মোঃ সাগর মৃধা,শাহিন মৃধার স্ত্রী তানিয়া আক্তার (২৫) ও সুমন হাওলাদারের পুত্র মোঃ ইসমাইল (১৫) কে আটক করা হয়।

এছাড়াও কিছু সময় ব্যবধানে অপর একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়। এ সময় সুবিদখালীর চিহ্নিত মাদক ব্যবসায়ী আলতাফ মৃধার বাড়ি ও আশপাশ এলাকায় তল্লাশি চালিয়ে তাঁর বসতঘরের পেছনে পরিত্যক্ত অপর একটি ঘর হতে ৪ টি ব্যাটারি, পুরাতন ২টি নষ্ট পানির মটর,২ টি পুরাতন নষ্ট আইপিএস এবং বিভিন্ন ধাতব সরঞ্জামাদি উদ্ধার করা হয়।

মির্জাগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ নজরুল ইসলাম মৃধা জানান,আসামিদের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় কোর্ট-হাজতে প্রেরণ করা হয়। তিনি আরও জানান, যৌথ বাহিনীর এ অভিযান চলমান থাকবে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network