1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বরিশাল দক্ষিণ জেলা বিএনপির উদ্যোগে খালেদা জিয়ার ৮১তম জন্মদিনে দোয়া ও মিলাদ মাহফিল - বরিশাল ক্রাইম ট্রেস
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৭:৩১ পূর্বাহ্ন
শিরোনাম
পোশাক শিল্পে মূল্য সংযোজন বাড়াতে বাংলাদেশে বড় সম্ভাবনা দেখছে দক্ষিণ কোরিয়া গণমাধ্যম শক্তিশালী হলেই গণতন্ত্র শক্তিশালী হবে : মির্জা ফখরুল পিরোজপুরের ফেরিতে উঠতে গিয়ে গরু নিয়ে নদীতে পিকআপ! ঝুঁকিপূর্ণ বিদ্যুৎ লাইন মেরামতের দাবিতে নলছিটিতে ওজোপাডিকো ঘেরাও বরিশাল মহানগর পুলিশের ২২তম কমিশনার হিসেবে যোগ দিলেন আবু রায়হান মুহম্মদ সালেহ বরিশালে ১১ দলীয় ঐক্যের অবস্থান কর্মসূচি বিক্ষোভ ও স্মারকলিপি পেশ টানা বৃষ্টিতে কলাপাড়া বিপর্যস্ত, বাড়ছে জলাবদ্ধতা ওসিকে এনসিপি নেতা : আপনারা কি তখন দেখেন নাই, এই পুলিশকে আমরা পিটিয়ে পিটিয়ে রক্তাক্ত করেছিলাম ঝালকাঠি এনএস কামিল মাদরাসায় মাদক বিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত তালতলী উপজেলা শিক্ষক সমিতির কমিটি গঠন

বরিশাল দক্ষিণ জেলা বিএনপির উদ্যোগে খালেদা জিয়ার ৮১তম জন্মদিনে দোয়া ও মিলাদ মাহফিল

  • আপডেট সময় : শুক্রবার, ১৫ আগস্ট, ২০২৫
মোঃ সাদ্দাম হোসেন // আজ সকাল ১০টায় দলীয় কার্যালয় বরিশাল দক্ষিণ জেলা বিএনপির উদ্যোগে দেশনেত্রী ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মদিন উপলক্ষে আজ এক বিশাল দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে দেশনেত্রীর দীর্ঘায়ু, সুস্থতা এবং দ্রুত আরোগ্য কামনা করা হয়। সেই সঙ্গে দেশের গণতন্ত্র পুনরুদ্ধার, দেশনায়ক তারেক রহমানের নিরাপদ প্রত্যাবর্তন ও দেশের মানুষকে স্বৈরশাসনের হাত থেকে মুক্ত করার জন্য বিশেষ মোনাজাত করা হয়।
অনুষ্ঠানে  উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক, বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন খান ও দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব, বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট আবুল কালাম শাহীন। এছাড়াও অনুষ্ঠানে দক্ষিণ জেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের শত শত নেতাকর্মী অংশগ্রহণ করেন।
বক্তারা বলেন, বেগম খালেদা জিয়া বাংলাদেশের গণতন্ত্রের প্রতীক, দেশের জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতিচ্ছবি। তাঁকে অন্যায়ভাবে রাজনীতি থেকে দূরে রাখতে ষড়যন্ত্র করা হলেও বিএনপি ও দেশের মানুষ তাঁর নেতৃত্বের প্রতি অনড় রয়েছে। তাঁরা দেশনেত্রীর সুস্থতা কামনা করে আন্দোলন সংগ্রাম আরও বেগবান করার প্রত্যয় ব্যক্ত করেন। দোয়া ও মিলাদ মাহফিল শেষে উপস্থিত নেতাকর্মীদের মাঝে তাবারক বিতরণ করা হয়।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network