1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বাবুগঞ্জে উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিএনপির কর্মীসভা অনুষ্ঠিত - বরিশাল ক্রাইম ট্রেস
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৫:৪০ অপরাহ্ন
শিরোনাম
হারতায় চেয়ারম্যান পদে জনপ্রিয়তায় শীর্ষে তরিকুল ইসলাম তালুকদার  আওয়ামী লীগ মাটির নিচে চলে গেছে: বিদ্যুৎমন্ত্রী বরিশালে খাল পরিষ্কারে নেমে কাদায় আটকে গেলেন ইউএনও গলাচিপায় জেন্ডার সমতা ও ডিজিটাল নিরাপত্তায় তরুণদের সক্ষমতা বৃদ্ধিতে কর্মশালা বাকেরগঞ্জে এমপি আবুল হোসেনের মাসব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন বানারীপাড়ায় সলিয়াবাকপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে ব্যাপক  আলোচনায় রুহুল আমিন জসিম পিরোজপুরে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের ৭১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন লালমোহন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গ্রেপ্তার মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবির পর আরও বিপজ্জনক হয়ে উঠতে পারেন ট্রাম্প বরিশাল শেবাচিম হাসপাতালে ৩ হাজার রোগীর খাবার বন্ধের শঙ্কা

বাবুগঞ্জে উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিএনপির কর্মীসভা অনুষ্ঠিত

  • আপডেট সময় : শনিবার, ১৬ আগস্ট, ২০২৫

বাবুগঞ্জ বরিশাল প্রতিনিধি// বরিশালের বাবুগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীদের অংশগ্রহণে এক কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার (১৬ আগস্ট ২০২৫) বিকাল ৪টায় বাবুগঞ্জ উপজেলা পরিষদ হলরুমে এ কর্মীসভা অনুষ্ঠিত হয়।

 

বাবুগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক মোঃ সুলতান আহমেদ খানের সভাপতিত্বে কর্মীসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় স্থায়ী কমিটির সহ-সভাপতি, বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী) আসনের সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী অ্যাডভোকেট জয়নুল আবেদীন।

 

দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে ৩১দফা বাস্তবায়নের লক্ষ্যে আয়োজিত এ কর্মী সভায় বাবুগঞ্জ উপজেলা বিএনপির সদস্য সচিব অহিদুল ইসলাম প্রিন্স এর সঞ্চালনায়  বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল জেলা(দক্ষিণ) বিএনপি’র আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন খান, সদস্য সচিব অ্যাডভোকেট আবুল কালাম শাহীন।

এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বাবুগঞ্জ উপজেলা বিএনপি’র সিনিয়র যুগ্ন আহব্বায়ক সামসুল আলম ফকির, বরিশাল জেলা জাতীয়তাবাদী মহিলা দলের সাধারণ সম্পাদক রেশমা রহমান, বাবুগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল করিম হাওলাদার, মোঃ আরিফুর রহমান শিমুল সিকদার, কাজী নজরুল ইসলাম মিরন, বাবুগঞ্জ উপজেলা শ্রমিক দলের সভাপতি ফরিদ হোসেন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ মিন্টু, বাবুগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মোঃ রাজন শিকদার, যুবদলের আহ্বায়ক রাকিবুল হাসান খান রাকিব, সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ রফিকুল ইসলাম রাফিল,

বাবুগঞ্জ উপজেলা সেচ্ছাসেবক দলের আহব্বায়ক আজাদ বিশ্বাস, ছাত্রদলের আহ্বায়ক মোঃ আতিকুর রহমান আল আমিন, যুগ্ম আহ্বায়ক আকিব হোসেন ইমরান, সদস্য সচিব মো. আরাফাত হোসেন। এছাড়ও কর্মীসভায় উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ—যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল, শ্রমিক দলসহ নেতাকর্মীরা বিপুল সংখ্যায় উপস্থিত ছিলেন। বক্তারা দলের সাংগঠনিক কাঠামো আরও শক্তিশালী করতে তৃণমূলে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান এবং দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি মোকাবেলায় সক্রিয় ভূমিকা পালনের অঙ্গীকার ব্যক্ত করেন।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network