1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
ফেব্রুয়ারিতেই নির্বাচন দিয়ে আমরা বিদায় নেবো: আসিফ নজরুল - বরিশাল ক্রাইম ট্রেস
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৫:০৮ অপরাহ্ন
শিরোনাম
হারতায় চেয়ারম্যান পদে জনপ্রিয়তায় শীর্ষে তরিকুল ইসলাম তালুকদার  আওয়ামী লীগ মাটির নিচে চলে গেছে: বিদ্যুৎমন্ত্রী বরিশালে খাল পরিষ্কারে নেমে কাদায় আটকে গেলেন ইউএনও গলাচিপায় জেন্ডার সমতা ও ডিজিটাল নিরাপত্তায় তরুণদের সক্ষমতা বৃদ্ধিতে কর্মশালা বাকেরগঞ্জে এমপি আবুল হোসেনের মাসব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন বানারীপাড়ায় সলিয়াবাকপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে ব্যাপক  আলোচনায় রুহুল আমিন জসিম পিরোজপুরে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের ৭১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন লালমোহন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গ্রেপ্তার মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবির পর আরও বিপজ্জনক হয়ে উঠতে পারেন ট্রাম্প বরিশাল শেবাচিম হাসপাতালে ৩ হাজার রোগীর খাবার বন্ধের শঙ্কা

ফেব্রুয়ারিতেই নির্বাচন দিয়ে আমরা বিদায় নেবো: আসিফ নজরুল

  • আপডেট সময় : মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: নির্বাচন অনুষ্ঠানের দায়িত্ব সরকারের, রাজনৈতিক দলের নয় বলে মন্তব্য করেছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। তিনি বলেন, নির্ধারিত সময়সূচি অনুযায়ী ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে, এ নিয়ে সরকারের অবস্থান অটল। তিনি বলেন, নির্বাচন দেয়ার পর অন্তর্বর্তী সরকার বিদায় নেবে।

মঙ্গলবার (১৯ আগস্ট) সচিবালয়ে সাংবাদিকদের তিনি বলেন, ‘নির্বাচনের সব প্রস্তুতি সরকার এগিয়ে নিচ্ছে। ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠিত হবে এবং এরপর আমরা দায়িত্ব হস্তান্তর করব। রাজনৈতিক দলগুলোর বক্তব্য রাজনৈতিক প্রক্রিয়ার অংশ মাত্র।’

ড. মুহাম্মদ ইউনুসকে ‘বিশ্ব সমাদৃতজন’ আখ্যা দিয়ে আসিফ নজরুল বলেন, প্রধান উপদেষ্টা যে প্রতিশ্রুতি দিয়েছেন, তা থেকে সরে আসার প্রশ্নই আসে না। ঘোষিত সময় অনুযায়ী নির্বাচন অনুষ্ঠিত হবে। তিনি আরও বলেন, দুদক-বিচার বিভাগ ও নির্বাচন ব্যবস্থা সংস্কার নিয়ে সংস্কার কমিশনের দেয়া সুপারিশগুলো আগামী দুই মাসের মধ্যে আইনে রূপ দেয়া হবে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network