1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
দুর্গাসাগরে অশ্লীলতার বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান, ৩ প্রেমিক যুগল আটক - বরিশাল ক্রাইম ট্রেস
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৫:১০ অপরাহ্ন
শিরোনাম
হারতায় চেয়ারম্যান পদে জনপ্রিয়তায় শীর্ষে তরিকুল ইসলাম তালুকদার  আওয়ামী লীগ মাটির নিচে চলে গেছে: বিদ্যুৎমন্ত্রী বরিশালে খাল পরিষ্কারে নেমে কাদায় আটকে গেলেন ইউএনও গলাচিপায় জেন্ডার সমতা ও ডিজিটাল নিরাপত্তায় তরুণদের সক্ষমতা বৃদ্ধিতে কর্মশালা বাকেরগঞ্জে এমপি আবুল হোসেনের মাসব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন বানারীপাড়ায় সলিয়াবাকপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে ব্যাপক  আলোচনায় রুহুল আমিন জসিম পিরোজপুরে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের ৭১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন লালমোহন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গ্রেপ্তার মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবির পর আরও বিপজ্জনক হয়ে উঠতে পারেন ট্রাম্প বরিশাল শেবাচিম হাসপাতালে ৩ হাজার রোগীর খাবার বন্ধের শঙ্কা

দুর্গাসাগরে অশ্লীলতার বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান, ৩ প্রেমিক যুগল আটক

  • আপডেট সময় : মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫
বাবুগঞ্জ বরিশাল প্রতিনিধি: বরিশালের বাবুগঞ্জ উপজেলার ঐতিহাসিক ও জনপ্রিয় পর্যটন কেন্দ্র দুর্গাসাগর দীঘিতে অশ্লীলতা ও বেহায়াপনার বিরুদ্ধে উপজেলা প্রশাসনের উদ্যোগে বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে।
আজ (১৯ আগস্ট) বিকাল ৪টার দিকে বাবুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ফারুক আহমেদ এর নেতৃত্বে পরিচালিত এ অভিযানে তিনটি প্রেমিক যুগলকে আটক করা হয়। পরবর্তীতে তাদের পরিবারের সঙ্গে কথা বলে সতর্ক করে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ফারুক আহমেদ জানান, দুর্গাসাগরের পরিবেশ নষ্ট করার মতো কোনো অশালীনতা বরদাশত করা হবে না। আজকের অভিযান একটি সতর্কবার্তা। পরবর্তী সময়ে এ ধরনের ঘটনায় জেল-জরিমানার আওতায় আনা হবে। তিনি আরও জানান, পর্যটন কেন্দ্রের সৌন্দর্য ও পারিবারিক পরিবেশ বজায় রাখতে এ ধরনের অভিযান চলমান থাকবে।
অভিযানকালে পুলিশ ও স্থানীয় গণমাধ্যমকর্মীরাও উপস্থিত ছিলেন। স্থানীয়দের অনেকেই প্রশাসনের এ ধরনের পদক্ষেপকে স্বাগত জানিয়ে বলেন, দুর্গাসাগরকে রক্ষা করতে হলে নিয়মিত নজরদারি এবং কঠোর ব্যবস্থা নেওয়া প্রয়োজন। উপজেলা প্রশাসন দৃঢ়ভাবে জানিয়ে দিয়েছে — দুর্গাসাগরকে অশ্লীলতা ও বেহায়াপনা মুক্ত রাখতে তারা বদ্ধপরিকর।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network