1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বরিশালে গোসলে নেমে নিখোঁজের ৫ ঘণ্টা পর গৃহবধূর মরদেহ উদ্ধার - বরিশাল ক্রাইম ট্রেস
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৫:৩৭ অপরাহ্ন
শিরোনাম
হারতায় চেয়ারম্যান পদে জনপ্রিয়তায় শীর্ষে তরিকুল ইসলাম তালুকদার  আওয়ামী লীগ মাটির নিচে চলে গেছে: বিদ্যুৎমন্ত্রী বরিশালে খাল পরিষ্কারে নেমে কাদায় আটকে গেলেন ইউএনও গলাচিপায় জেন্ডার সমতা ও ডিজিটাল নিরাপত্তায় তরুণদের সক্ষমতা বৃদ্ধিতে কর্মশালা বাকেরগঞ্জে এমপি আবুল হোসেনের মাসব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন বানারীপাড়ায় সলিয়াবাকপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে ব্যাপক  আলোচনায় রুহুল আমিন জসিম পিরোজপুরে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের ৭১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন লালমোহন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গ্রেপ্তার মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবির পর আরও বিপজ্জনক হয়ে উঠতে পারেন ট্রাম্প বরিশাল শেবাচিম হাসপাতালে ৩ হাজার রোগীর খাবার বন্ধের শঙ্কা

বরিশালে গোসলে নেমে নিখোঁজের ৫ ঘণ্টা পর গৃহবধূর মরদেহ উদ্ধার

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫

নিজস্ব প্রতিবেদক// বরিশালের গৌরনদীতে আড়িয়াল নদীর শাখা নদী আশোকাঠী পালরদী নদীতে গোসল করতে নেমে নিখোঁজের ৫ ঘণ্টা পর উম্মে বিথী (৩৫) নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে গৌরনদী ফায়ার সার্ভিস স্টেশনের উদ্ধারকর্মী ও জেলা ডুবুরি দল।

 

বৃহস্পতিবার (২১ আগস্ট) দুপুর আড়াইটার দিকে গৌরনদী পৌরসভার আশোকাঠী এলাকায় পালরদী মাধ্যমিক বিদ্যালয় এন্ড কলেজ সংলগ্ন নদী থেকে ওই গৃহবধূর লাশ উদ্ধার করা হয়। তিনি উপজেলার হরিসেনা গ্রামের রিপন সরদারের স্ত্রী। জানা গেছে, তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন।

 

এ বিষয়ে গৌরনদী ফায়ার সার্ভিস স্টেশন অফিসার মো. বিপুল হোসেন জানান, দক্ষিণ বিজয়পুর গ্রামের শাহ আলম শিকদারের মেয়ে ও এক সন্তানের জননী উম্মে বিথী পোশাক ও হিজাব পরা অবস্থায় সকাল সোয়া ৯ টার দিকে বাড়ির পাশে পালরদী মাধ্যমিক বিদ্যালয় এন্ড কলেজ সংলগ্ন নদীতে (খালে) গোসল করতে নেমে ডুবে যান।

 

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল তল্লাশি চালায়। প্রায় ৫ ঘণ্টা আপ্রাণ চেষ্টার পর একই দিন আড়াইটার দিকে ঘটনাস্থলের কাছ থেকে প্রায় ১০০ গজ দূরে নদীর ( খালের ) তলদেশ থেকে বিথীর মরদেহ উদ্ধার করা হয়।

 

আইনগত ব্যবস্থা গ্রহণের পরবর্তীতে নিহতের পরিবারের কাছে মরদেহটি হস্তান্তর করা হবে বলে জানায় সংশ্লিষ্ট কর্মকর্তা।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network