1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বানারীপাড়ায় তারেক রহমান ঘোষিত ৩১ দফার প্রচারে কর্নেল (অব.) আনোয়ার হোসেনের লিফলেট বিতরণ - বরিশাল ক্রাইম ট্রেস
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৫:৩২ অপরাহ্ন
শিরোনাম
হারতায় চেয়ারম্যান পদে জনপ্রিয়তায় শীর্ষে তরিকুল ইসলাম তালুকদার  আওয়ামী লীগ মাটির নিচে চলে গেছে: বিদ্যুৎমন্ত্রী বরিশালে খাল পরিষ্কারে নেমে কাদায় আটকে গেলেন ইউএনও গলাচিপায় জেন্ডার সমতা ও ডিজিটাল নিরাপত্তায় তরুণদের সক্ষমতা বৃদ্ধিতে কর্মশালা বাকেরগঞ্জে এমপি আবুল হোসেনের মাসব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন বানারীপাড়ায় সলিয়াবাকপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে ব্যাপক  আলোচনায় রুহুল আমিন জসিম পিরোজপুরে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের ৭১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন লালমোহন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গ্রেপ্তার মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবির পর আরও বিপজ্জনক হয়ে উঠতে পারেন ট্রাম্প বরিশাল শেবাচিম হাসপাতালে ৩ হাজার রোগীর খাবার বন্ধের শঙ্কা

বানারীপাড়ায় তারেক রহমান ঘোষিত ৩১ দফার প্রচারে কর্নেল (অব.) আনোয়ার হোসেনের লিফলেট বিতরণ

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫

 

রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি: বরিশালের বানারীপাড়ায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার লিফলেট বিতরণ, গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।

 

বুধবার (২০ আগস্ট) ও বৃহস্পতিবার ( ২১ আগস্ট) দিনভর বরিশাল-২ (বানারীপাড়া-উজিরপুর) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী কর্নেল (অব.) সৈয়দ আনোয়ার হোসেন বানারীপাড়া উপজেলার বিশারকান্দি ইউনিয়নের চৌমোহনা বাজার, পদ্ধবুনিয়া বাজার, বটতলা বাজার, উদয়কাঠি ইউনিয়নের উদয়কাঠি বাজার, লবণসাড়া, বাইশারী সৈয়দ বজলুল হক কলেজ মোড় ও বাইশারী বাজারসহ বিভিন্ন এলাকায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফার প্রচারে লিফলেট বিতরণ, পথসভা ও গণসংযোগ করেন।

 

এসময় তিনি বলেন, দেশের যাবতীয় অনিয়ম, দুর্নীতি, অবিচার ও বৈষম্য দূর করে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্বপ্নের স্বনির্ভর বাংলাদেশ বিনির্মাণ করতে হবে। আর এ জন্য ধানের শীষ প্রতিকে ভোট দিয়ে বিএনপিকে ক্ষমতায় এনে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়ন করতে হবে। তিনি এসময় যোগ্যতার নিরিখে দলের মনোনয়ন যিঁনি পাবেন দেশ ও দলের বৃহত্তর স্বার্থে সেই দলীয় প্রার্থীর বিজয় নিশ্চিত করতে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

 

এসময় বানারীপাড়া উপজেলা চারদলীয় জোটের সাবেক সভাপতি ও উপজেলা বিএনপির সাবেক জ্যেষ্ঠ সহ-সভাপতি সৈয়দ আফতাব হোসেন মোফাক্কের, উপজেলার বিশারকান্দি ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি হুমায়ুন কবির মাষ্টার ও দলীয় কর্মী-সমর্থকসহ বিশিষ্টজনেরা তার সঙ্গে ছিলেন।

 

এদিকে কর্নেল (অব.) সৈয়দ আনোয়ার হোসেন অভিযোগ করেন উপজেলার বিশারকান্দিতে বুধবার (২০ আগস্ট) দিনভর ৩১ দফার লিফলেট বিতরণ, পথসভা ও গণসংযোগ শেষে উদয়কাঠি ইউনিয়নের লবণসাড়া গ্রামের বাড়িতে ফেরার পথে স্থানীয় বড় ব্রিজের ঢালে সন্ধ্যা ৬টা ১০ মিনিটের দিকে লাটিসোঠা ও দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ৪০-৫০ জন সন্ত্রাসী তাদের ওপর অর্তকিত হামলা করে পালিয়ে যান। তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তার ব্যক্তিগত আইডিতে রাজনৈতিক স্বাধীন প্রচার-প্রচারণায় হামলা ও বাধা প্রদানের এ বিষয়টি তুলে ধরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ বাস্তবায়নে দলমত নির্বিশেষে জনগণকে তার পাশে থাকার আহবান জানান।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network