1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বরিশাল-৩ আসনে জামায়াত মনোনীত প্রার্থীর সাথে সাংবাদিকদের মতবিনিময় - বরিশাল ক্রাইম ট্রেস
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৪:২৪ অপরাহ্ন
শিরোনাম
হারতায় চেয়ারম্যান পদে জনপ্রিয়তায় শীর্ষে তরিকুল ইসলাম তালুকদার  আওয়ামী লীগ মাটির নিচে চলে গেছে: বিদ্যুৎমন্ত্রী বরিশালে খাল পরিষ্কারে নেমে কাদায় আটকে গেলেন ইউএনও গলাচিপায় জেন্ডার সমতা ও ডিজিটাল নিরাপত্তায় তরুণদের সক্ষমতা বৃদ্ধিতে কর্মশালা বাকেরগঞ্জে এমপি আবুল হোসেনের মাসব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন বানারীপাড়ায় সলিয়াবাকপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে ব্যাপক  আলোচনায় রুহুল আমিন জসিম পিরোজপুরে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের ৭১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন লালমোহন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গ্রেপ্তার মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবির পর আরও বিপজ্জনক হয়ে উঠতে পারেন ট্রাম্প বরিশাল শেবাচিম হাসপাতালে ৩ হাজার রোগীর খাবার বন্ধের শঙ্কা

বরিশাল-৩ আসনে জামায়াত মনোনীত প্রার্থীর সাথে সাংবাদিকদের মতবিনিময়

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫

 

বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি// আসন্ন জাতীয় নির্বাচনে বরিশাল -৩ আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ-সদস্য (এমপি) পদপ্রার্থী অধ্যক্ষ জহির উদ্দিন মুহাম্মদ বাবর বরিশালের বাবুগঞ্জ উপজেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন।

বৃহস্পতিবার (২১ আগস্ট) বিকেলে উপজেলা প্রেসক্লাব মিলনায়তনে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়।

জামায়াতে ইসলামী বাবুগঞ্জ উপজেলা আমির মুহাম্মদ রফিকুল ইসলামের সভাপতিত্বে ও মাওলানা মোস্তাফিজুর রহমানের পরিচালনায় জামায়াতে ইসলামী মনোনীত (বাবুগঞ্জ – মুলাদি) বরিশাল – ৩ সংসদ-সদস্য পদপ্রার্থী কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ও বরিশাল মহানগর আমির অধ্যক্ষ জহির উদ্দিন মুহাম্মদ বাবর বলেন, বিগত ৫৪ বছরেও এ দেশের মানুষের প্রত্যাশা পূরণ হয়নি।

বাংলাদেশ জামায়াতে ইসলাম এ দেশের মানুষের ভোটে নির্বাচিত হয়ে সরকার ক্ষমতায় আসলে দেশে দুর্নীতি চাঁদাবাজি লুটপাট কোন অন্যায় থাকবে না। বরিশাল -৩ আসনের জনগণ আমাকে তাদের মুল্যবান ভোট দিয়ে নির্বাচিত করলে বাসিন্দাদের চাহিদা ও পরামর্শ মোতাবেক মানুষের কল্যাণে কাজ করব। এ আসনের সন্ত্রাস চাঁদাবাজ ও দুর্নীতিমুক্ত আসন উপহার দেয়ার কথাও বলেন তিনি।

এ সময় বক্তব্য রাখেন, জামায়াতে ইসলামী বাবুগঞ্জ উপজেলার সাধারণ সম্পাদক আবদুস ছালাম মাঝী, সুরা সদস্য হাফেজ মাওলানা এরশাদ হোসাইন, বাবুগঞ্জ উপজেলা প্রেসক্লাব সভাপতি অধ্যাপক সাইফুল রহিম, বিমানবন্দর প্রেসক্লাবের সভাপতি আরিফ আহমেদ মুন্না, সাবেক সভাপতি সাইফুল ইসলাম, রিপোটার্স ইউনিটির সভাপতি শাহাব উদ্দিন বাচ্চু, বাবুগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আরিফ হোসেন প্রমুখ।

এ সময় উপস্থিত ছিলেন বাবুগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আরিফ হোসেন (আমার দেশ পত্রিকা), যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, বিমানবন্দর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রোকন মিয়া, আবু হানিফ ফকির, ওবায়দুল ইসলাম উজ্জ্বল, আবুল বাসার প্রমুখ।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network