1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বাবুগঞ্জে শিক্ষকদের সাথে মহানগর জামায়েতের আমীর বাবরের মতবিনিময় সভা - বরিশাল ক্রাইম ট্রেস
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৪:২৮ অপরাহ্ন
শিরোনাম
হারতায় চেয়ারম্যান পদে জনপ্রিয়তায় শীর্ষে তরিকুল ইসলাম তালুকদার  আওয়ামী লীগ মাটির নিচে চলে গেছে: বিদ্যুৎমন্ত্রী বরিশালে খাল পরিষ্কারে নেমে কাদায় আটকে গেলেন ইউএনও গলাচিপায় জেন্ডার সমতা ও ডিজিটাল নিরাপত্তায় তরুণদের সক্ষমতা বৃদ্ধিতে কর্মশালা বাকেরগঞ্জে এমপি আবুল হোসেনের মাসব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন বানারীপাড়ায় সলিয়াবাকপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে ব্যাপক  আলোচনায় রুহুল আমিন জসিম পিরোজপুরে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের ৭১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন লালমোহন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গ্রেপ্তার মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবির পর আরও বিপজ্জনক হয়ে উঠতে পারেন ট্রাম্প বরিশাল শেবাচিম হাসপাতালে ৩ হাজার রোগীর খাবার বন্ধের শঙ্কা

বাবুগঞ্জে শিক্ষকদের সাথে মহানগর জামায়েতের আমীর বাবরের মতবিনিময় সভা

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫

বাবুগঞ্জ(বরিশাল) প্রতিনিধিঃ বরিশালের বাবুগঞ্জ সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক মণ্ডলীর সঙ্গে এক মতবিনিময় সভায় অংশগ্রহণ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী’র কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও বরিশাল মহানগর আমীর অধ্যক্ষ জহির উদ্দিন মুহাম্মদ বাবর।

 

বুধবার (২১ আগস্ট) দুপুর ১২টায় বিদ্যালয়ের শিক্ষক মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহাম্মদ ইব্রাহিম খলিল।

 

প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ জহির উদ্দিন বলেন, “জাতির ভবিষ্যৎ গঠনে শিক্ষকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিক্ষক সমাজকে মর্যাদার আসনে রাখার পাশাপাশি তাদের পেশাগত উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করতে হবে।”

 

সভায় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বাবুগঞ্জ উপজেলা শাখার আমীর মাওলানা মো. রফিকুল ইসলাম, শ্রমিক কল্যাণ ফেডারেশন বাবুগঞ্জ উপজেলা শাখার সভাপতি মো. আলী হোসেন,মোঃ রুহুল আমিন (আল-আমিন), দেহেরগতি ইউনিয়ন জামায়াতের আমীর হাফেজ এরশাদ হোসেন, রহমতপুর ইউনিয়ন জামায়েত ইসলামের নায়েবে আমীর দেলোয়ার হোসেন মাস্টার প্রমুখ।

 

বিদ্যালয়ের শিক্ষক প্রতিনিধি হিসেবে সভায় অংশ নেন সহকারী শিক্ষক আবুল বাশার, মো. কামরুজ্জামান, জসীমউদ্দিন, মো. এনায়েত হোসেন, মো. সোহেল রানা, মো. নিউটন মল্লিক ও মো. কামারুজ্জামানসহ অন্যান্য শিক্ষকবৃন্দ।

 

সভায় শিক্ষার গুণগত মান, নৈতিক শিক্ষা, শিক্ষকদের সামাজিক ভূমিকা ও শিক্ষা ব্যবস্থার বিভিন্ন দিক নিয়ে খোলামেলা আলোচনা হয়।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network