1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
নেপথ্যে চাল বিতরণে অনিয়মঃ বাবুগঞ্জে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতাকে কারণ দর্শানোর নোটিশ - বরিশাল ক্রাইম ট্রেস
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৫:১৪ অপরাহ্ন
শিরোনাম
হারতায় চেয়ারম্যান পদে জনপ্রিয়তায় শীর্ষে তরিকুল ইসলাম তালুকদার  আওয়ামী লীগ মাটির নিচে চলে গেছে: বিদ্যুৎমন্ত্রী বরিশালে খাল পরিষ্কারে নেমে কাদায় আটকে গেলেন ইউএনও গলাচিপায় জেন্ডার সমতা ও ডিজিটাল নিরাপত্তায় তরুণদের সক্ষমতা বৃদ্ধিতে কর্মশালা বাকেরগঞ্জে এমপি আবুল হোসেনের মাসব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন বানারীপাড়ায় সলিয়াবাকপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে ব্যাপক  আলোচনায় রুহুল আমিন জসিম পিরোজপুরে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের ৭১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন লালমোহন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গ্রেপ্তার মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবির পর আরও বিপজ্জনক হয়ে উঠতে পারেন ট্রাম্প বরিশাল শেবাচিম হাসপাতালে ৩ হাজার রোগীর খাবার বন্ধের শঙ্কা

নেপথ্যে চাল বিতরণে অনিয়মঃ বাবুগঞ্জে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতাকে কারণ দর্শানোর নোটিশ

  • আপডেট সময় : শুক্রবার, ২২ আগস্ট, ২০২৫

বাবুগঞ্জ(বরিশাল)প্রতিনিধিঃ বরিশালের বাবুগঞ্জ উপজেলার দেহেরগতি ইউনিয়ন বিএনপির ওয়ার্ড পর্যায়ের এক নেতার বিরুদ্ধে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে কারণ দর্শানোর নোটিশ জারি করেছে স্থানীয় ইউনিয়ন বিএনপি।

 

২১ আগস্ট দেহেরগতি ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত ওই নোটিশে উল্লেখ করা হয়, দেহেরগতি ইউনিয়ন বিএনপির আওতাধীন ৬ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোক্তার হোসেনকে দলীয় দায়িত্ব থেকে সাময়িকভাবে অব্যাহতি দেওয়া হয়েছে। একইসাথে কেন তাকে স্থায়ীভাবে দল থেকে বহিষ্কার করা হবে না, সে বিষয়ে আগামী ৩ (তিন) দিনের মধ্যে লিখিতভাবে ইউনিয়ন কার্যালয়ে উপস্থিত হয়ে ব্যাখ্যা দেওয়ার নির্দেশ দেওয়া হয়।

 

তবে, উক্ত কারণ দর্শানোর নোটিশে নির্দিষ্ট কোনো অভিযোগ উল্লেখ না থাকলেও, সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে—গত ২০ আগস্ট (মঙ্গলবার) বাবুগঞ্জ উপজেলার দেহেরগতি ইউনিয়নে খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণ কার্যক্রমে অনিয়মের অভিযোগ উঠে।

 

ঘটনার দিন দায়িত্বপ্রাপ্ত ডিলার, যিনি স্থানীয় ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম, তিনি চাল বিতরণের সময় ইউনিয়ন বিএনপির ৬ নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক মোঃ মোক্তার হোসেনকে ৩০ কেজির স্থলে এক কেজি করে কম দেওয়ার মৌখিক নির্দেশ দেন বলে অভিযোগ রয়েছে।

 

এ বিষয়ে একজন নারী উপকারভোগী সরাসরি প্রতিবাদ করলে উত্তেজনার সৃষ্টি হয়। অভিযোগ রয়েছে, ওই নারী ক্ষোভের বশে বিএনপি নেতা মোক্তার হোসেনকে জুতা দিয়ে আঘাত করেন।

 

ঘটনাটি স্থানীয়ভাবে চাঞ্চল্যের সৃষ্টি করে এবং পরে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হলে ইউনিয়ন বিএনপির নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ ও অস্বস্তি দেখা দেয়।

 

ফলে, ঘটনাটিকে কেন্দ্র করেই দলীয় শৃঙ্খলা রক্ষার স্বার্থে মোক্তার হোসেনের বিরুদ্ধে কারণ দর্শানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে।

 

এ বিষয়ে অভিযুক্ত মোক্তার হোসেন সাংবাদিকদের জানান, আমার বিরুদ্ধে চক্রান্ত করা হয়েছে। আমি মনে করি চাল বিতরণের ঝামেলা নিয়েই আমাকে এই পদ স্থগিতের নোটিশ দেয়া হয়েছে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network